1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রণীত ‘জুলাই সনদ’ -এর কোনো সরাসরি আইনি ভিত্তি নেই গণভোটের রায় মানতে হবে, বিএনপিকে ধানাই-পানাই করতে দেব না: শফিকুর রহমান ফরিদপুরে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা এইচএসসির ফল: ২৯৩টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেননি এইচএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাস করেছে ১৩৯ প্রতিষ্ঠানের শিক্ষাথীরা এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জিপিএ ৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন এইচএসসির ফল প্রকাশ: পাসের হার ৫২.১২ শতাংশ তাহসিফের লাশ উদ্ধারের দুই দিন পর মামলা করলেন বাবা প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় হ্যালোইন: উৎস ইতিহাস ও উৎপত্তি

ফরিদপুরে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের মমিন খার হাটে জমকালো আয়োজনে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ -সিজন-৩-এর মেগা  ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন ফরিদপুর-৩ সদর- আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

২নং চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা সাইফুল ইসলাম আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন এবং মমিন খার হাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী প্রবাসী দল ফরিদপুর জেলা শাখার সভাপতি মির্জা প্রিন্স আলি।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজিব, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুন, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল,  বিশিষ্ট সমাজসেবক আখতারুজ্জামান খাঁ, শহর বিএনপির সাবেক সভাপতি মো. রেজাউল ইসলাম, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, ডিগ্রীচর ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান মাতব্বর, মমিন খার হাট বাজার পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম বেপারি ও সিনিয়র সহসভাপতি মোশারফ হোসেন মুসাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ফাইনাল খেলায় মাচ্চর ইউনিয়ন ফুটবল একাডেমি, ফরিদপুর এবং চর শ্যামনগর ফুটবল একাডেমি, রাজবাড়ী মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে ১-০ গোলে জয়লাভ করে চর শ্যামনগর ফুটবল একাডেমি। এর মধ্য দিয়ে দলটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি এক লাখ টাকা এবং রানার্সআপ দলকে ট্রফির সঙ্গে ৪০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়। এ ছাড়া প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি, রেফারি ও ধারাভাষ্যকারদের সম্মাননা স্মারক দেওয়া হয়।

স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি এবং তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে মমিন খার হাট বাজার পরিচালনা কমিটি এ টুর্নামেন্টের আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews