1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রণীত ‘জুলাই সনদ’ -এর কোনো সরাসরি আইনি ভিত্তি নেই গণভোটের রায় মানতে হবে, বিএনপিকে ধানাই-পানাই করতে দেব না: শফিকুর রহমান ফরিদপুরে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা এইচএসসির ফল: ২৯৩টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেননি এইচএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাস করেছে ১৩৯ প্রতিষ্ঠানের শিক্ষাথীরা এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জিপিএ ৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন এইচএসসির ফল প্রকাশ: পাসের হার ৫২.১২ শতাংশ তাহসিফের লাশ উদ্ধারের দুই দিন পর মামলা করলেন বাবা প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় হ্যালোইন: উৎস ইতিহাস ও উৎপত্তি

রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৪ জন

  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৩৯৫ Time View

গত একদিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৪ জন। শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়। দেশে করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ ধরা পড়ার পর রামেক হাসপাতালে এক দিনে প্রাণহানির সর্বোচ্চ রেকর্ড এটি।

বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, গত একদিনে রামেক হাসপাতালে করোনা সংক্রমণে দুজন রোগী মারা গেছে। এ ছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুজন। হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে মারা গেছেন ৩ জন। এ ছাড়া আইসিইউতে মারা গেছেন আরেকজন।

তাদের মধ্যে দুজন নারী এবং দুজন পুরুষ। যাদের দুজনের বয়স ৬১ বছরের ওপরে। এ ছাড়া একজনের বয়স ৫১ থেকে ৬০ এবং আরেক জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে।

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৫১ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিলো ৪৯ জন।

শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষায় ১২০ জনের করোনা ধরা পড়েছে। তারা প্রত্যেকই রাজশাহী জেলার বাসিন্দা। পরীক্ষার অনুপাতে জেলায় করোনা শনাক্তের হার ৬৪ দশমিক ৫২ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews