1. admin@thedailypadma.com : admin :
মানুষ যাতে দ্রুত সময়ে ন্যায়বিচার পায় সে ব্যাপারে বিচারকদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয় হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন আটক, দাবি ইরানের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ সেপ্টেম্বর ২০২৬ সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ সেপ্টেম্বর ২০২৬ দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিযে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস

মানুষ যাতে দ্রুত সময়ে ন্যায়বিচার পায় সে ব্যাপারে বিচারকদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি

  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২২৫ Time View

দেশের মানুষ যাতে দ্রুত সময়ে ন্যায়বিচার পায় সে ব্যাপারে বিচারকদের আরও সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) চেয়ারম্যান এবং প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন-২০২১ জমা দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বিচারকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে সময়োপযোগী প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি হামিদ জুডিশিয়াল সার্ভিস কমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং কমিশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় প্রয়োজনীয় সহায়তারও আশ্বাস দেন।

প্রধান বিচারপতি ও জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কমিশনের সার্বিক কার্যক্রম ও বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে কমিশনের সদস্য বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews