1. admin@thedailypadma.com : admin :
ভূমধ্যসাগরে নৌকায় ঠান্ডায় ৭ বাংলাদেশির মৃত্যু - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার মধ্যরাতে ভিডিও বার্তায় মোদীর প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন, বিভিন্ন শহরে বিস্ফোরণ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৩ জুলাই ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ২৪ জুলাই ২০২৬ শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি

ভূমধ্যসাগরে নৌকায় ঠান্ডায় ৭ বাংলাদেশির মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৩০৮ Time View
নৌকায় করে লিবিয়া থেকে ভূমধ্যসাগরীয় দ্বীপ ল্যাম্পেদুসা যাওয়ার পথে হাইপোথারমিয়ায় (শরীরের তাপমাত্রা হ্রাস) আক্রান্ত হয়ে সাত বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) জার্মান সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইতালির উপকূলরক্ষীরা ল্যাম্পেদুসা উপকূল থেকে ৫০ কিলোমিটার দূরে নৌকাটি শনাক্ত করতে সক্ষম হন। সেসময় তারা তিনজনকে মৃত অবস্থায় দেখতে পান। তবে নৌকাটি তীরে ভিড়তে ভিড়তে আরও চারজন মারা যান।
ল্যাম্পেদুসার মেয়র সালভাতোরে মারতেলো মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নৌকাটিতে ২৮০ জনের মতো যাত্রী ছিলেন। তাদের বেশিরভাগই বাংলাদেশ ও মিশরের নাগরিক।
ইউরোপে উন্নত ও নিরাপদ জীবনের আশায় প্রতি বছর লাখ লাখ আশ্রয়প্রার্থী এবং অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের চেষ্টা করেন। সাম্প্রতিক মাসগুলোতে নৌকায় করে সেদেশে প্রবেশের চেষ্টা বেড়েছে।
ঝুঁকিপূর্ণ এই পথে অনেকে ইউরোপে প্রবেশে সক্ষম হলেও প্রাণহানির ঘটনাও নিয়মিতই ঘটছে। ইতালি সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর ইতোমধ্যে এক হাজার ৭৫১ জন অভিবাসী দেশটির বিভিন্ন বন্দরে পৌঁছেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews