1. admin@thedailypadma.com : admin :
যুক্তরাষ্ট্রের পর মহামারীতে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর দেশ রাশিয়া - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাযজ্ঞ বন্ধ হয়ে গেছে, আশ্বাস পেয়েছেন ট্রাম্প ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ইরান ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কের ওপর পড়বে না প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করতে চলেছে যুক্তরাষ্ট্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ১৪ জানুয়ারি ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৫ জানুয়ারি ২০২৬ সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস আপাতত ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার

যুক্তরাষ্ট্রের পর মহামারীতে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর দেশ রাশিয়া

  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ২২৪ Time View

রাশিয়ায় কোভিড-১৯ এ মৃত্যু ৭ লাখ ছাড়িয়ে গেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের পর মহামারীতে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর দেশ হয়ে দাঁড়িয়েছে রাশিয়া।

শুক্রবার দেশটিতে মহামারীতে মৃত্যু দুঃখজনক এ মাইলফলক পার করে। এ দিন রাশিয়ান ফেডারেশন ফেডারেল স্টেট স্ট্যাটিস্টিকস সার্ভিসের (রোসট্যাট) জানায়, ডিসেম্বরে কোভিডে অথবা কোভিডজনিত কারণে দেশজুড়ে ৫৪ হাজার ৬৩০ জনের মৃত্যু হয়েছে, এর আগে নভেম্বরে করোনাভাইরাসে মাসিক মৃত্যু রেকর্ড উচ্চতায় পৌঁছে ৯০ হাজারের কাছাকাছি চলে গিয়েছিলো আর তাতে যুক্তরাষ্ট্রের পর মহামারীতে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর দেশ হয়ে দাঁড়িয়েছে রাশিয়া।

ডিসেম্বরের শেষ পর্যন্ত রোসট্যাটের পরিসংখ্যান এবং জানুয়ারির জন্য করোনা ভাইরাস টাস্ক ফোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে রয়টার্সের করা হিসাবে মহামারীতে রাশিয়ায় মোট মৃত্যু ৭ লাখ ১ হাজার ৭০৩ জনে পৌঁছে গেছে।

রাশিয়ার মৃত্যু সংখ্যায় এখনও অতি দ্রুত ছড়ানো ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাব উল্লেখযোগ্য হয়ে উঠেনি। তবে এই ভ্যারিয়েন্টের প্রভাবে জানুয়ারিতে দৈনিক সংক্রমণ বাড়তে শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews