1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে ওয়েব সাইটের মাধ্যমে অনলাইনে ক্রিকেট জুয়ার ৩ খেলোয়ার আটক - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা বিজেপি এগিয়ে এক নজরে বিশ্ব সংবাদ: ৩ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৪ মে ২০২৬ ফরিদপুরের পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল কুমির।। জনমনে আতঙ্ক। ফরিদপুরে পরীক্ষা কেন্দ্র থেকে ১৫৪ শিক্ষার্থীর ওএমআর শিট গায়েব কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাব নারীদের এবার এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী যশোরের শার্শায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং’ বা প্রযুক্তি নকলের কাজ শুরু করেছে ইরান : আইআরজিসি

ফরিদপুরে ওয়েব সাইটের মাধ্যমে অনলাইনে ক্রিকেট জুয়ার ৩ খেলোয়ার আটক

  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৭ Time View

ফরিদপুরে ওয়েব সাইটের মাধ্যমে অনলাইনে ক্রিকেট জুয়ার ৩ জন পাক্কা খেলোয়ারকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার সময় সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর রেল ষ্টেশনের রিয়াদ টেলিকম থেকে মোঃ আছাদুল মোল্যা (৩০) ও মোঃ আমিরুল মোল্যা (২৮)আটক করা হয় এই চক্রের দুই ভাইকে। এরপর তাদের কথা মতো এই চক্রের আরেক খেলোয়ার মোঃ আপেল মিয়াকে(৪০) আটক করা হয় রাতে মুন্সী বাজার লাভ বার্ড কফি শপ ও কসমেটিক্স শপ এর ভিতর হতে।
ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার-ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম জানান, গোপান সংবাদের ভিত্তিতে ওয়েব সাইটের মাধ্যমে অনলাইনে ক্রিকেট জুয়ার ৩ জনকে আটক করা হয়েছে। আটকের সময় তাদের কাছ থেকে ৪৫ হাজার টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, এই চক্রের প্রধান হোতা আটক দুই ভাই কে জিজ্ঞাসাবাদে পলাতক সোহেল শেখ (৩০), জুয়েল (৪০) ও কাওছার মোল্যা (৪৫) আসামীদের নাম-ঠিকানা প্রকাশ করে। পলাতক আসামীরা বিভিন্ন এলাকায় তাদের এই অনলাইন জুয়ার প্রতারণার কাজে এজেন্ট হিসাবে কাজ করে এবং গ্রামের সহজ-সরল মানুষদের বেশি লাভের প্রলোভন দেখিয়ে অনলাইনে জুয়া খেলায় প্রলুব্ধ করে এবং প্রতারণার মাধ্যমে তারা গ্রামের সহজ-সরল মানুষদের বেশি অর্থের প্রলোভন দেখিয়ে অনলাইন জুয়া খেলায় আসক্ত করে এবং তাদেরকে অর্থনৈতিকভাবে সর্বস্বান্ত করে। ধৃত আসামীরা অনলাইন জুয়ার মাধ্যমে প্রতিদিন তাদের কাছে থাকা এজেন্ট এবং পারসোনাল নাম্বার গুলো থেকে ২০ হতে ৩০ হাজার টাকা পর্যন্ত অবৈধ লেনদেন করে বলে জানাযায়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে আসামীদের বিরুদ্ধে এসআই আঃ রহিম মোল্যা বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করেছে। #

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews