1. admin@thedailypadma.com : admin :
মূল পদ্মা সেতুতে ল্যাম্পপোস্ট বসানোর কাজ চলছে - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা অর্থ মন্ত্রণালয় রাশেদ আল মাহমুদ তিতুমীরের জুট মিল পরিদর্শন তেহরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মানবে না: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু বাজারে বেশিরভাগ সবজির দাম এখন ১০০ টাকার বেশি ছুটির দিনে পাম্পে দীর্ঘ লাইন, অলিগলিতেও যানজট এক নজরে বিশ্ব সংবাদ: ১৬ এপ্রিল ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৭ এপ্রিল ২০২৬ নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের, একটিতে থাকছে ছুটি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে সুখবর দিয়েছে ইরান মধ্যপ্রাচ্যে নতুন করে ১০ হাজারের বেশি সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র

মূল পদ্মা সেতুতে ল্যাম্পপোস্ট বসানোর কাজ চলছে

  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ২৪১ Time View

স্বপ্নের পদ্মা সেতুতে ল্যাম্পপোস্ট বাসনো শুরু হয়েছে। বুধবার (৯ মার্চ) দুপুরে সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৪০নং স্প্যানে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়। প্রথমটি সফলভাবে বসানোর পর এদিন একে একে আরও চারটি ল্যাম্পপোস্ট বসানো হয়।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এই প্রকৌশলী বলেন, মূল সেতুতে প্রথমদিনে মোট পাঁচটি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। একটি থেকে আরেকটি ল্যাম্পপোস্টের দূরত্ব ৩৮মিটার। ল্যাম্পপোস্টগুলো চীনের তৈরি। প্রতিঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে ঝড় হলেও এসব ল্যাম্পপোস্টের কোনো ক্ষতি হবে না।প্রতিটি পোস্টের ওজন ২৭৫ কেজি ও দৈর্ঘ্য ১১ দশমিক ২ মিটার। প্রতিটি ল্যাম্পপোস্টে বসানো হবে ১৭৫ ওয়াটের এলইডি বাল্ব। ল্যাম্পপোস্ট বসানোর কাজ শেষ হলে পরবর্তীকালে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।

এ বিষয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, পুরো সেতুতে ৪১৫টি ল্যাম্পপোস্ট বসানো হবে। এর মধ্যে মূল সেতুতে ৩২৮টি এবং দুই প্রান্তের ভায়াডাক্টে ৮৭টি। জাজিরা প্রান্ত থেকে বসানো শুরু হলেও এখন থেকে উভয় প্রান্তেই ল্যাম্পপোস্ট বসানো হবে।

এদিকে প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, পদ্মা সেতু প্রকল্পের এখন পর্যন্ত সার্বিক অগ্রগতি ৯১ ভাগ। আর মূল সেতুর কাজ এগিয়েছে ৯৬ দশমিক ৫০ ভাগ। অর্থাৎ মূল সেতুর কাজ বাকি আর মাত্র সাড়ে তিন ভাগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews