1. admin@thedailypadma.com : admin :
তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ

  • Update Time : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৪০৯ Time View
দুর্নীতির মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
বুধবার (১৩ এপ্রিল) প্রধান বিচারপতির হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।
জোবায়দার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল।
আদেশের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জোবায়দা রহমানের করা লিভ টু আপিল খারিজ করেছেন আপিল বিভাগ। ফলে তার বিরুদ্ধে নিম্ন আদালতে এ মামলা চলতে আর কোনো বাধা থাকলো না।
তিনি আরো বলেন, যেহেতু ২০১৭ সালের দেওয়া হাইকোর্টের রায় আজকের আদেশে বহাল থাকলো তাহলে ধরে নেওয়া যায় নিম্ন আদালতে এ মামলার অভিযোগ আমলে নেওয়ার ৮ সপ্তাহের মধ্যে জোবায়দা রহমানকে আত্মসমর্পণ করতে হবে।
জোবায়দা রহমানের আইনজীবী কায়সার কামাল বলেন, আমরা ন্যায় বিচার পাইনি। যে ৩৫ লাখ টাকা নিয়ে এ অভিযোগ, সেই টাকার কর দেওয়া আছে। এরপরও এই মামলা দিয়েছে।
আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে রিভিউ করবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আদেশ দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে ৭ এপ্রিল শুনানি শেষে আদেশের জন্য ১৩ এপ্রিল (বুধবার) দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় এ মামলা দায়ের করে দুদক।
মামলায় তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়।  পরে একই বছরে জোবায়দা রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট।
ওই রুলের শুনানি শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল রায় দেন হাইকোর্ট। রায়ে মামলা বাতিলে জারি করা রুল খারিজ করে দেন। একই সঙ্গে জোবায়দা রহমানকে আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছিলেন।
ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন জোবায়দা রহমান।
যেটি বুধবার খারিজ হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews