1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
এবারের ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আলটিমেটাম হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ফরিদপুরে আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান মজনু গ্রেপ্তার বিশ্ববাজারে তেলের দামে পতন পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় জাপানে সফরে জোর দেওয়া হচ্ছে প্রযুক্তি ও কর্মসংস্থানে তারেক রহমানেরজাপান সফর দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে

নিবন্ধন করেছেন কিন্তু বয়স ৬৫ পার হয়ে গেছে তারা এবার হজে যেতে পারবেন না: ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী

  • Update Time : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৩৯৪ Time View

৬৫ বছরের বেশি বয়সীরা এবার হজে যেতে পারবেন না বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সোমবার (২৫ এপ্রিল) সচিবালয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদের ‘ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেন’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।

বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নগদের নির্বাহী পরিচালক মোহাম্মদ আমিনুল হক, নগদ ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি, ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার।

প্রতিমন্ত্রী বলেন, যারা হজে যেতে আগে নিবন্ধন করেছেন কিন্তু বয়স ৬৫ পার হয়ে গেছে তারা এবার হজে যেতে পারবেন না। এ বিষয়টি বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ ।

প্রতিমন্ত্রী জানান, প্রতি বছর হজ ব্যবস্থাপনা শেষ করতে ৪-৬ মাস সময় পাওয়া যায়। তবে এবার সময় মাত্র ৩৪ দিন। এজন্য শুক্র ও শনিবারও অফিস খোলা রেখে আমরা কাজ করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews