1. admin@thedailypadma.com : admin :
হজ ফ্লাইট ৩১ মে’র পরিবর্তে আগামী ৫ জুন থেকে শুরু করার অনুরোধ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল ট্রাম্প প্রশাসনের ৮০টির বেশি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার মধ্যরাতে ভিডিও বার্তায় মোদীর প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন, বিভিন্ন শহরে বিস্ফোরণ

হজ ফ্লাইট ৩১ মে’র পরিবর্তে আগামী ৫ জুন থেকে শুরু করার অনুরোধ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৩২০ Time View

হজ ফ্লাইট ৩১ মে’র পরিবর্তে আগামী ৫ জুন থেকে শুরু করার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কাছে এক চিঠিতে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (২৩ মে) ওই চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, সৌদি সরকারের রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় এবারের হজে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবগামী শতভাগ হজযাত্রীর সৌদি আরবের ইমগ্রেশন ঢাকায় সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আগামী ৩১ মে প্রথম হজ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাশাপাশি সব ধরনের প্রস্তুতিও ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে নেওয়া হয়। কিন্তু আজ সোমবার রুট টু মক্কা ইনিশিয়েটিভের বাস্তবায়নকারী সৌদি কর্তৃপক্ষের প্রতিনিধি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে এসে রুট টু মক্কা ইনিশিয়েটিভের জন্য ৪০ জন জনবলসহ সৌদি টিম ঢাকায় আগামী ২ জুন এর আগে এসে পৌঁছাতে পারবে না বলে অবহিত করেন।

চিঠিতে আরও বলা হয়, ৩১ মে প্রথম হজ ফ্লাইট শুরু করা হলে বাংলাদেশের হজযাত্রীদের প্রত্যাশা অনুযায়ী প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করা সম্ভব হবে না। বাংলাদেশের হজযাত্রীদের প্রত্যাশা অনুযায়ী প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের জন্য ডেডিকেটেড ফ্লাইট এবং ঢাকায় প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন সম্পন্ন করার স্বার্থে ৩১ মে’র পরিবর্তে আগামী ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু করা প্রয়োজন। এ পরিপ্রেক্ষিতে আগামী ৩১ মে’র পরিবর্তে আগামী ৫ জুন থেকে প্রথম হজ ফ্লাইট শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয় চিঠিতে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews