1. admin@thedailypadma.com : admin :
বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীকে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার মার্জিয়া আক্তারের তিন দিনের রিমান্ড মঞ্জুর - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীকে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার মার্জিয়া আক্তারের তিন দিনের রিমান্ড মঞ্জুর

  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ২৯৯ Time View

নরসিংদী রেলওয়ে স্টেশনে ‘অশালীন’ পোশাক পরার অজুহাতে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীকে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার মার্জিয়া আক্তারের (৬০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩০ মে) সন্ধ্যায় নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন এ আদেশ দেন।

গ্রেপ্তার মার্জিয়া আক্তার নরসিংদী সদর উপজেলা মোড় এলাকার বাসিন্দা। পেশায় ঘটক এই নারী শিলা, শায়লাসহ একাধিক নামে পরিচিত।

এর আগে রোববার (২৯ মে) দিবাগত রাতে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে  র‍্যাব-১১।  পরে সোমবার বিকেলে তাকে রেলওয়ে পুলিশের হাতে তুলে দেয় র‍্যাব । রেলওয়ে পুলিশ তাকে আদালতে নিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ভৈরব রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহমেদ বিশ্বাস জানান, গ্রেপ্তার মার্জিয়া আক্তার রেলওয়ে পুলিশের করা মামলায় দুই নম্বর আসামি। আমরা পাঁচ দিনের রিমান্ড চেয়ে  আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

র‍্যাব-১১ এর নরসিংদী ক্যাম্পের কমান্ডার ফ্লাইট লেফটেনেন্ট তৌহিদুল মবিন খান বলেন, অভিযুক্ত ওই নারী পেশায় ঘটক। তিনি একেক জায়গায় একেক নাম-পরিচয় ব্যবহার করেন। যার ফলে শিলা, শায়লা ইত্যাদি নামে পরিচিত তিনি। তবে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মার্জিয়া আক্তার।

প্রসঙ্গত, গত ১৮ মে ভোরে নরসিংদী রেলওয়ে স্টেশনে আধুনিক পোশাক পরা এক তরুণী দুই বন্ধুকে নিয়ে ঘুরতে এসে স্থানীয় মাঝবয়সী এক নারী ও কয়েকজন বখাটের হাতে হেনস্তার শিকার হন। এ ঘটনায় ভৈরব রেলওয়ে পুলিশ ফাঁড়িতে পুলিশ বাদী হয়ে মামলা করে। পরে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

সর্বশেষ রোববার (২৯ মে) দিবাগত রাতে নরসিংদীর শিবপুর এলাকায় বোনের বাড়ি হতে গ্রেপ্তার হন তরুণীকে হেনস্তার ঘটনার মূলহোতা মার্জিয়া আক্তার ওরফে শিলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews