1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুর - ২ আসন উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান মিঠু মনোনয়ন পত্র জমা দিলেন - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন হামলায় ইরানের শাহাবার সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সংবিধান সংস্কার নয় সংশোধনের কথা বলেছি : মির্জা ফখরুল আকস্মিক বন্যার নেতিবাচক প্রভাব মাছ সবজি ডিমে, বাজার চড়া টানা ষষ্ঠ রাতের মতো ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর অভিযানে নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু আজকের নামাজের সময়সূচি: ১৭ জুলাই ২০২৬ আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম: লিওনেল মেসি চার বছর ধরে আমরা বিশ্বের সেরা, কেউ পছন্দ করুক বা না করুক: সমালোচকদের মেসি

ফরিদপুর – ২ আসন উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান মিঠু মনোনয়ন পত্র জমা দিলেন

  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১৮৭ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর জেলা  প্রতিনিধি: ফরিদপুর ২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সাবেক এমপি এ কে এম খায়রুজ্জামান বতু মিয়ার ভাতিজা নগরকান্দা পৌর যুবলীগের সাবেক  সভাপতি গরীবের বন্ধু খ্যাত কামরুজ্জামান মিঠু।

সোমবার দুপুরে নগরকান্দা উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন তিনি। এর আগে তিনি কয়েক হাজার সমর্থক ও গাড়ীর বহর নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় শো-ডাউন করেন এবং সাধারন জনগনের দোয়া ও ভালোবাসা নিয়ে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তিনি বলেন, আমি ফরিদপুর -২ আসন এর সাধারন মানুষের পাশে তাদের সুখে-দূখে সব সময় থেকেছি। মহামারী করোনা কালীন হতদরীদ্র কর্মহীন মানুষের পাশে থেকে তাদের খাদ্য, ঔষুধ সরবরাহ করেছি এমনকি করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেনের ব্যাবস্থা করে দিয়েছি। তাই এই আসনের সাধারণ জনগন আমার সাথে আছে এবং তারাই আমাকে প্রার্থী বানিয়েছেন। আমি তাদের প্রার্থী, সাধারণ জনতার প্রার্থী।

আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে এ আসনটি শুন্য ঘোষনা করেন নির্বাচন কমিশন। আগামী ৫ নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews