1. admin@thedailypadma.com : admin :
রাশিয়াকে আরো ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেবে ইরান! - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর ঘুরে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস আজকের নামাজের সময়সূচি: ৫ আগস্ট ২০২৬ স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বহাল রাখার আভাস দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় হরমুজে জাহাজে হামলা, জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ মেনে নেবে না তেহরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ইরান কোনো ধরনের ফি আদায় করতে পারবে না

রাশিয়াকে আরো ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেবে ইরান!

  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৯৫ Time View

যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্যের অন্যান্য দেশের ক্ষোভকে উড়িয়ে দিয়ে রাশিয়াকে আরো ড্রোনের পাশাপাশি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। ইরানের দু’সিনিয়র কর্মকর্তা ও দু’কূটনীতিক বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

গত ৬ অক্টোব ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের নেতৃত্বাধীন একটি দল রাশিয়া সফরকালে এই প্রতিশ্রুতি দেয়। সফরকারী ইরানি দলে দেশটির শক্তিশালী বিপ্লবী গার্ড বাহিনী এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন সদস্যও ছিলেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

ওই সফরের ব্যাপারে ইরানের এক কূটনীতিক বলেন, রুশরা আরো ড্রোন এবং ফাতেহ ও জুলফাগার ক্ষেপণাস্ত্রের অনুরোধ করে।

পাশ্চাত্যের এক কর্মকর্তা রাশিয়া ও ইরানের মধ্যে ড্রোন ছাড়াও ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য স্বল্প পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র জুলফাগারের ব্যাপারে চুক্তি হয়েছে।

এ ধরনের সরবরাহ ২০১৫ সালের জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন হয়েছে বলে পাশ্চাত্যের কর্মকর্তাদের দাবি প্রত্যাখ্যান করেছেন ওই ইরানি কূটনীতিক।

ইউক্রেন দাবি করছে যে রুশ বাহিনী শাহিদ-১৩৬ ড্রোন ব্যবহার করে তাদের ওপর হামলা চালাচ্ছে। তবে রাশিয়াকে ড্রোন সরবরাহ করার কথা অস্বীকার করেছে ইরান। তাছাড়া রাশিয়াও ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহার করার কথা প্রত্যাখ্যান করেছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews