1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে সরকার ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি বেবি শাওয়ার অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত কানাডায় ওয়ালমার্টের সামনে গুলির ঘটনায় দুই ভারতীয় বংশোদ্ভূত নিহত জিটিএ ৬-এর অপরাধ গেমেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে মার্কিন পুলিশ ধারণক্ষমতার সব সীমা ছাড়িয়েছে দেশের কারাগারগুলো, প্রতিদিন বাড়ছে ৩০০বন্দি দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দামে বড় পতন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২২ নভেম্বর ২০২৬ নড়াইলে হিন্দুদের বাড়ি-ঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর গুজব: পুলিশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ফরিদপুর জেলা ছাত্রলীগের ৩১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২৩৮ Time View

ফরিদপুর জেলা ছাত্রলীগের ২৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠনের ২১ মাস পর ৩১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৯ নভেম্বর) বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ২০২১ সালের ১৯ জানুয়ারি ফরিদপুর জেলা ছাত্রলীগের ২৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে সভাপতি করা হয় তামজিদুল রশীদ চৌধুরী রিয়ানকে, আর সাধারণ সম্পাদক করা হয় মো. ফাহিম আহমেদকে। সাংগঠনিক সম্পাদক করা হয় আফিক বিন ইসলামকে।

এদিকে পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি পদে জায়গা পেয়েছেন ৭১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন করে মোট ২২ জন। এছাড়া আরও বিভিন্ন পদ ও সদস্য মিলিয়ে মোট ৩১৫ সদস্য বিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশীদ চৌধুরী রিয়ান  বলেন, ঢাকা থেকে ৩১৫ সদস্য বিশিষ্ট কমিটি পেয়েছি। আমি ফরিদপুরের পথে রওয়ানা হয়েছি। জেলা ছাত্রলীগের অনেক কর্মী এই কমিটিতে জায়গা পেয়েছেন। নেতার খাতায় তাদের নামটা গেছে এটাই আমার কমিটির সফলতা।

পূর্ণাঙ্গ কমিটি গঠনে দেরির প্রসঙ্গে তিনি বলেন, নানা কারণে পূর্ণাঙ্গ কমিটি দিতে এতদিন দেরি হয়েছে। তবে এখন পুরোদমে জেলা ছাত্রলীগের কার্যক্রম চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews