1. admin@thedailypadma.com : admin :
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার ক্রাইম প্রতিরোধ করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা আইন - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরান জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার ক্রাইম প্রতিরোধ করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা আইন

  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৭৫ Time View
সাইবার অপরাধ দমনে ডিজিটাল নিরাপত্তা আইন অত্যন্ত প্রয়োজনীয় জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এ আইন কোনো মতেই বাতিল করা যায় না। রবিবার (২ এপ্রিল) সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
এর আগে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
আইজিপির সঙ্গে কী আলোচনা হয়েছে-জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আইজিপির সঙ্গে প্রতিনিয়ত মামলা-মোকদ্দমা নিয়ে আলোচনা হয়। অনেক মামলা, সেগুলো যাতে আদালতে দ্রুত নিষ্পত্তি হয়, সেসব জটিলতা নিয়ে আমরা আলাপ-আলোচনা করি। মামলা জট কমানোর জন্য আলাপ-আলোচনা করি। সেই আলোচনার জন্য তিনি এসেছিলেন। এতটুকুই হয়েছে।’
আমরা জানি দৈনিক প্রথম আলোর সম্পাদক জামিনের জন্য আদালতে গেছেন। তাদের একজন সাংবাদিক জেলে রয়েছেন। এ বিষয়ে আইজিপির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আপনারা খুব ভালো করেই জানেন, আমি বিচারাধীন বিষয়ে কারও সঙ্গে আলোচনা করি না। এটা আদালতের ব্যাপার, আদালত যে পদক্ষেপ নেবে সেটাই আমাদের মানতে হবে।’
ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হচ্ছে। এটি বাতিলের দাবি উঠেছে-এ বিষয়ে আনিসুল হক বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার ক্রাইম প্রতিরোধ করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা আইন। এ আইন কোনো মতেই বাতিল করা যায় না।’
‘এ আইনের তো অপব্যবহার হচ্ছে’-এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী বলেন, ‘সেটা তো আমরা দেখছিই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews