1. admin@thedailypadma.com : admin :
বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরান জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি

বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৭৫ Time View

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় করা মামলায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী জেলা ও দায়রা জজ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুব আলম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ত্রাস বিরোধী আইনে ৬-এর দুই ধারার মামলায় আসামি চাঁদকে আদালতে তোলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এর পেছনে কেউ আছে কি না তা খুঁজে বের করতে ১০ দিনের রিমান্ড চান। তবে আদালত সার্বিক বিবেচনা করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড় থেকে বিএনপি নেতা চাঁদকে গ্রেফতার করা পুলিশ। এরপর বিকেলে তাকে আদালতে আনা হয়।

গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার আনিসুর রহমান বলেন, শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করি। প্রাইভেটকারে বিএনপি নেতা চাঁদ পালানোর চেষ্টা করছিলেন। বেলা সোয়া ১১টার দিকে ভেড়িপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এখন আইনি কার্যক্রম চলছে। তার বিরুদ্ধে আরএমপিতে চারটি মামলা আছে।

সংবাদ সম্মেলনে রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন বলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ১৯ মে রাজনৈতিক কর্মসূচি ছিল বিএনপির। রাজশাহীর পুঠিয়ার কর্মসূচিতে আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে চাঁদের বিরুদ্ধে মামলা হয়।

১৯ মে বিএনপির একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। হুমকির ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন জেলায় চাঁদের বিরুদ্ধে মামলা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews