1. admin@thedailypadma.com : admin :
গত সাত বছরে রিজার্ভের অর্থ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ৭৩ বারের মতো পেছালো - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

গত সাত বছরে রিজার্ভের অর্থ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ৭৩ বারের মতো পেছালো

  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৭১ Time View

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে গত সাত বছরে প্রতিবেদন দাখিলের দিন ৭৩ বারের মতো পেছালো। সোমবার (৩১ জুলাই) মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে প্রতিবেদন দাখিল করতে পারেনি মামলার তদন্ত সংস্থা সিআইডি।

আগামী ২০ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে সুইফট কোডের মাধ্যমে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। জালিয়াত চক্র সেই টাকা ফিলিপাইনে পাচার করে।

ঘটনার পর ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন। আন্তর্জাতিক জালিয়াতচক্রের সঙ্গে দেশের জালিয়াতচক্র জড়িত থাকতে পারে, এমন সন্দেহ থেকেই মামলাটি করা হয়।

পরদিন মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন আদালত। সেই থেকে সাত বছরে ৭৩ বার সময় নিয়েও প্রতিবেদন দাখিল করতে পারেনি সিআইডি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews