1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সাকিব আল হাসানকে পাথর মারার হুমকি ম্যাথুসের ভাইয়ের - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

সাকিব আল হাসানকে পাথর মারার হুমকি ম্যাথুসের ভাইয়ের

  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৫৬ Time View
অ্যাঞ্জেলো ম্যাথুসের ‘টাইমড আউট’ বিতর্কে এবার যুক্ত হলেন তাঁর ভাই ট্রেভিন ম্যাথুস। শ্রীলঙ্কায় সাকিব আল হাসানকে পাথর মারার হুমকি দেন তিনি। ট্রেভিন ক্লাব পর্যায়ে ক্রিকেট খেলেছেন। ভারতীয় এক সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমরা খুবই হতাশ।
বাংলাদেশ অধিনায়কের কোনো ক্রীড়ানুরাগী মনোভাব নেই এবং ভদ্রলোকের খেলায় মানবতা দেখায়নি। আমরা কখনোই তার কাছ থেকে বা দলের বাকি সদস্যদের কাছে এমনটা আশা করিনি।’এর পরই সাকিবের প্রতি নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রেভিন, ‘সাকিবকে শ্রীলঙ্কায় স্বাগত জানানো হবে না। যদি সে এখানে কোনো আন্তর্জাতিক বা এলপিএল ম্যাচ খেলতে আসে, তাহলে তাকে পাথর ছুড়ে মারা হবে কিংবা ভক্তদের রোষানলে পড়তে হবে।
সেদিন ম্যাচ শেষে ম্যাথুস জানিয়েছিলেন, তাঁর কোনো ভুল ছিল না। তাঁর ভাই ট্রেভিনেরও একই ধারণা, ‘অ্যাঞ্জেলো নির্ধারিত সময়ে তার ক্রিজের মধ্যে ছিল, তবে হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ার দোষ তার না।’এমনিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই কয়েক বছর ধরে মাঠে উত্তাপ ছড়িয়ে আসছিল। সেদিন দিল্লিতে ম্যাথুসের টাইমড আউট ঘটনার পর বাংলাদেশ দলের সঙ্গে হাত মেলায়নি শ্রীলঙ্কা।

ভবিষ্যতে দুই দলের লড়াই যে আরো উত্তেজনা ছড়াবে, বলার অপেক্ষা রাখে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews