1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
দিনের প্রথম বলেই উইকেট বিলিয়ে গুটিয়ে যায় বাংলাদেশ - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের

দিনের প্রথম বলেই উইকেট বিলিয়ে গুটিয়ে যায় বাংলাদেশ

  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৬৮ Time View

সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ উইকেট জুটিতে প্রথম দিন কোনোরকমে পার করে বাংলাদেশ। প্রথম দিনে ৮৫ ওভার খেলে ৯ উইকেটে ৩১০ রান করে টিম টাইগার। বাড়তি কিছু রান করার প্রত্যাশায় দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে দিনের প্রথম বলেই উইকেট বিলিয়ে গুটিয়ে যায় বাংলাদেশ। অর্থাৎ স্কোর-বোর্ডে আর কোনো রান যোগ করতে পারেনি টিম টাইগার।

দিনের প্রথম বলেই টিম সাউদির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন শরীফুল ইসলাম। আম্পায়ার এহসান রাজা ফিরিয়ে দিয়েছিলেন সাউদির আবেদন। তবে রিভিউ নিয়ে ঠিকই সফল হলেন কিউই অধিনায়ক।

বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এরআগে এ ম্যাচে দেশের ১৩তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয় নাজমুল হোসেন শান্তর।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি নাজমুল হোসেন শান্তর দল। যদিও ইনিংসের শুরু থেকেই নড়বড়ে ছিলেন ওপেনার জাকির। শেষমেশ টাইগার ওপেনারকে মুক্তি দেন এজাজ প্যাটেল। ইনিংসের ১৩তম ওভারে প্যাটেলের অফ স্ট্যাম্পে পিচ করা ডেলিভারি পেছনের পায়ে ভর করে খেলতে চেয়েছিলেন জাকির। কিন্তু টার্ন করা বলটি সরাসরি আঘাত হানে অফ স্টাম্পে। সমাপ্তি ঘটে জাকির হাসানের অস্বস্তিকর ইনিংসের। ১ চারে ৪১ বলে ১২ রান করেন বাঁহাতি ওপেনার।

এরপর আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়কে নিয়ে লড়তে থাকেন শান্ত। দুজনের ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে রানটাও বাড়ছিল বাংলাদেশের। তবে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগমুহূর্তে বাজে শট খেলতে গিয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।

গ্লেন ফিলিপসের ফুল টস ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে মারতে চেয়েছিলেন শান্ত। কিন্তু ঠিকঠাক খেলতে পারেননি। মিড-অনে ক্যাচ তালুবন্দী করেন কেন উইলিয়ামসন। ফেরার আগে ২ চার ও ৩ ছক্কায় ৩৫ বলে ৩৭ রান করেন শান্ত।

অধিনায়কের বিদায়ের পর রানের গতি কিছুটা কমলেও মুমিনুলকে নিয়ে ধীরে ধীরে এগোচ্ছিলেন জয়। তাদের মধ্যে ভালো একটি জুটি গড়ে ওঠে। মুমিনুলের আউটে ভাঙে তাদের ১৭১ বলে ৮৮ রানের জুটি। প্রিয় কাট শট খেলতে গিয়ে মুমিনুলের ব্যাটের কানায় লেগে বল আশ্রয় নেয় কিপারের গ্লাভসে। শান্তর মতো মুমিুনলও থামলেন ব্যক্তিগত ৩৭ রানে। মুমিনুলের আউটের রেশ কাটতে না কাটতেই বিদায় নেন মাহমুদুল হাসান জয়।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন গ্লেন ফিলিপস। এছাড়া দুটি করে উইকেট দখলে গেছে কাইল জেমিসন ও এজাজ প্যাটেলের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews