1. admin@thedailypadma.com : admin :
২০২৪ সালে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ৬০ দিন - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী ফ্রান্সের পার্লামেন্ট ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে একটি আইন পাস পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি আবারও বেড়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা চালানো হয়েছে: মার্কিন সেন্ট্রাল কমান্ড এক নজরে বিশ্ব সংবাদ: ২১ জুলাই ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ২২ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর কোনো আগ্রহ ইসরায়েলের নেই: দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পারেদেসকে কোনো লাল কার্ড দেওয়া হয়নি, ফিফার ভুল স্বীকার মোদির বাসভবনের সামনে ‘ধরনা’: রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

২০২৪ সালে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ৬০ দিন

  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৬ Time View

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৪ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তালিকায় শুক্র ও শনিবার ছাড়া বছরটিতে মোট ছুটি পড়বে ৬০ দিন।

উল্লেখযোগ্য ছুটির মধ্যে- পবিত্র রমজান, শব-ই-কদর, ঈদ-উল-ফিতর, জুমাতুল বিদা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, ইস্টার সানডে, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, বৈষবি, চৈত্র সংক্রান্তি বাংলা নববর্ষ উপলক্ষ্যে ১২ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ২১ দিন বন্ধ থাকবে।

এছাড়া গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ১৩ থেকে ২৩ জুন ৭ দিন, দুর্গাপূজা, ফাতেহা ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে ১১ থেকে ১৭ অক্টোবর ৫ দিন, শীতকালীন অবকাশ ও যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) উপলক্ষ্যে ১২ থেকে ২৮ ডিসেম্বর ১০ দিন এবং প্রধান শিক্ষকের সংরক্ষিত ৩ দিনসহ মোট ৬০ দিন বন্ধ থাকবে।

ধর্মীয় উৎসবের ছুটি চাঁদ দেখার উপর নির্ভর করবে।

জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় স্কুল পর্যায়ে পালন করতে হবে। প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থানা/উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদনক্রমে ভোগ করা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews