1. admin@thedailypadma.com : admin :
ব্লাস্টের অগ্রযাত্রায় ৩০ বছর ও সভাপতির জন্মদিন উপলক্ষে প্রতিটি জেলায় ব্লাস্ট আইনি সেবা সপ্তাহ" পালন করবে - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

ব্লাস্টের অগ্রযাত্রায় ৩০ বছর ও সভাপতির জন্মদিন উপলক্ষে প্রতিটি জেলায় ব্লাস্ট আইনি সেবা সপ্তাহ” পালন করবে

  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১৬৩ Time View

ন্যায় বিচারের অগ্রযাত্রায় ব্লাস্টের ৩০ বছর এবং ন্যায়বিচারের পথিকৃত ও ব্লাস্টের সভাপতি ড. কামাল হোসেন এর জন্মদিন উপলক্ষে প্রতিটি জেলায় ২০ এপ্রিল ২০২৪ থেকে ২৬ এপ্রিল ২০২৪ পর্যন্ত “ব্লাস্ট আইনি সেবা সপ্তাহ” পালন করবে।


আজ ২০ এপ্রিল ব্লাস্ট ফরিদপুর ইউনিট কার্যালয়ে বেলা ১১ টায় ব্যাতিক্রমী এক আয়োজনে কেক কেটে ড. কামাল হোসেনের জন্মদিন পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিট পরিচালনা কমিটির সভাপতি এবং আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ওয়াহিদুজ্জামান, প্যানেল আইনজীবী অ্যাডভোকেট সুবাস চন্দ্র বসু, পরিচালনা কমিটির সদস্য এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানিক কুমার মজুমদার। কোর্ট চত্বরের ক্ষুদ্র কয়েকজন ব্যবসায়ীকে এ সময় আমন্ত্রণ জানানো হয় যা ছিল ব্যাতিক্রম। বিমলদা, উত্তম, ইউনুস ভাই এবং আইনজীবী সমিতির বার্তাবাহক সেলিম উপস্থিত ছিলেন। তারা এই আয়োজনে সম্পৃক্ত হতে পেরে গভীরভাবে আনন্দিত।


ড. কামাল হোসেনের সবচেয়ে বড় পরিচয়, তিনি বাংলাদেশের সংবিধানের স্থপতি। এছাড়াও তিনি মত প্রকাশের স্বাধীনতার নিরলস সমর্থক এবং মানবাধিকার ও গণতন্ত্রের অবিচল রক্ষক। একজন আইনজ্ঞ, রাজনীতিবিদ এবং আইনজীবী হিসেবে একজন বরেণ্য ব্যাক্তিত্ব। উপস্থিত সকলে ড. কামাল হোসেন স্যারের দীর্ঘায়ু কামনা করেন।

ব্লাস্ট, ফরিদপুর ইউনিটের সমন্বয়কারী এডভোকেট শিপ্রা গোস্বামী, স্টাফ লইয়ার অর্চনা দাস, সালিশ কর্মকর্তা ফারাহ দিবা এবং আইনজীবী সহকারী আইয়ুব আলী বিশ্বাস উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews