1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরের চন্দ্রপাড়া দরবারে অস্বচ্ছলদের স্বাবলম্বী করতে পুঁজি সহায়তা বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের তৃতীয় দিন আজ নতুন পে-স্কেলের বেতন দিতে প্রস্তুতি নিচ্ছে সরকার, ঋণ নিচ্ছে ৫ হাজার কোটি টাকা ৪ দফা কমার পর দেশের বাজারে ফের সোনার গহনার দাম বাড়ানো হয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৮ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১ যুগ পূর্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত মানবজাতির সুপ্রাচীন ও প্রাগৈতিহাসিক সংস্কৃতির দেশ ইরান বৈঠকের পর তারেক রহমানের সৌজন্যে আয়োজিত অফিশিয়াল ভোজে অংশ নেন দুই প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ফরিদপুরে স্কুলছাত্র হত্যার দায়ে দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৭৩ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে অটোরিক্সা ছিনতাইয়ের পর সাব্বির বিশ্বাস নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে হত্যার দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২৯ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এই রায় দেন।

রায়ের সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- ফরিদপুর সদর উপজেলার লোকমানখার ডাঙ্গি গ্রামের মজিবর শেখের ছেলে মো. আছমত শেখ (১৯) ও একই গ্রামের কাশেম মোল্যার ছেলে সাগর মোল্যা (২৪)।

আদালত সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের আছিরউদ্দিন মুন্সিরডাঙ্গী এলাকার আলমগীর বিশ্বাস ঘোড়ার গাড়ি ও অটোরিক্সা দ্বারা জীবিকা নির্বাহ করতেন। তার ছেলে ওই ইউনিয়নের পদ্মার চর হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র সাব্বির বিশ্বাস স্কুল বন্ধ থাকায় গত ২০২২ সালের ১ এপ্রিল সকালে বাড়তি কিছু উপার্জনের আশায় বাবা আলমগীর বিশ্বাসের ব্যাটারিচালিত অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতেও বাড়ি ফিরে না আসায় অনেক খোঁজা খুঁজির পরে ২ এপ্রিল সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের দয়ারামপুর এলাকার একটি মাঠের মধ্যে ছেলের মরদেহের সন্ধান পাওয়া যায়। সেসময় নিহত সাব্বিরের বাবা আলমগীর বিশ্বাস কোতয়ালী থানায় অজ্ঞাত নামা আসামী করে ব্যাটারী চালিত রিক্সা ছিনতাই ও হত্যা মামলা দায়ের করে।

 

মামলার তদন্তকালে ঘটানার ২৪ দিন পরে অটোরিক্সা ছিনতাই ও হত্যা করে লাশ গুমের সাথে জড়িত দুই আসামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

 

ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন বলেন, ‘ব্যাটারিচালিত অটোরিক্সা ছিনতাই করে স্কুলছাত্র সাব্বির বিশ্বাস হত্যা মামলায় দীর্ঘ স্বাক্ষ্যপ্রমাণ শেষে বিজ্ঞ বিচারক শিহাবুল ইসলাম পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে আসামী আছমত শেখ ও সাগর মোল্যাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। এ রায়ে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews