1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরের চন্দ্রপাড়া দরবারে অস্বচ্ছলদের স্বাবলম্বী করতে পুঁজি সহায়তা বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের তৃতীয় দিন আজ নতুন পে-স্কেলের বেতন দিতে প্রস্তুতি নিচ্ছে সরকার, ঋণ নিচ্ছে ৫ হাজার কোটি টাকা ৪ দফা কমার পর দেশের বাজারে ফের সোনার গহনার দাম বাড়ানো হয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৮ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১ যুগ পূর্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত মানবজাতির সুপ্রাচীন ও প্রাগৈতিহাসিক সংস্কৃতির দেশ ইরান বৈঠকের পর তারেক রহমানের সৌজন্যে আয়োজিত অফিশিয়াল ভোজে অংশ নেন দুই প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ফরিদপুরে সৎ মেয়েকে ধর্ষণের দায়ে সাবেক বিডিআর কর্মকর্তার যাবজ্জীবন কারাদন্ড

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৬১ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর: ফরিদপুরে  ৭ম শ্রেনীর পড়ুয়া  সৎ মেয়েকে ধর্ষণের দায়ে  হারুনার রশিদ ওরফে মাসুদ রানা (৪০) নামে সাবেক এক বিডিয়ার সদস্যকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন  আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড আনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় ফরিদপুরের  জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো: হাফিজুর রহমান  এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে প্রেরণ করা হয়।

দন্ডপ্রাপ্ত হারুনার রশিদ ওরফে মাসুদ রানা (৪০) সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার  খামারবড়ধুল গ্রামের আবদুল্লাহ আল মাহমুদের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯  সালে সেপ্টেম্বর  মাসে হারুনার রশিদ ওরফে মাসুদ রানা সাথে ফরিদপুরে নগরকান্দা উপজেলার গোপালপুর গ্রামের তারা ফকিরের মেয়ে তানিয়া সুলতানা সাথে ২য় বিবাহ হয়।  এর সুত্র ধরে ২০২০ সালে জানুয়ারী মাসে তানিয়ার নিজ ঘরে বসবাস কালে তানিয়ার বড় মেয়ে  স্কুল পড়ুয়া সপ্তম শ্রেনীর ছাত্রীকে তার ঘরে গিয়ে জোর পুর্বক ধর্ষণ করে মোবাইল ফোনে ভিডিও ধারন করে রাখে। পরে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি এবং খুন করার হুমকি প্রদান করে একাধিকবার ধর্ষন করে। পরবর্তীতে ওই মেয়েকে ২৯ জানুয়ারী ২০২০ইং তারিখে স্কুলে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে মোটরসাইকেল যোগে হারুন ঢাকায় এক বাসায়  নিয়ে যায়। সেখানেও জোরপূর্বক একাধিক বার ধর্ষণ করে মোবইল ফোনে ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখায়। পরের দিন ৩০ জানুয়ারী সৎ মেয়েকে নিয়ে নগরকন্দায় বাড়িতে আসলে ওই মেয়ের শরীরের বিভিন্ন জায়গায় ফুলা ও জখম দেখতে পায়। পরে   মেয়েটির মা তানিয়া সুলতানা গ্রামের স্থানীয় লোকজন কে ডাক দিলে তারা ভিকটিমকে পুলিশে সোপর্দ করে এবং নগরকান্দা থানায় ধর্ষন মামলা দায়ের করে।

নগরকান্দা থানার এএসআই অসীম মন্ডল ২০২০ সালের এপ্রিল মাসের ৩০ তারিখে আদালতে অভিযোগপত্র জমা দান করেন। আদালত দীর্ঘ শুনানী শেষে এ রায় প্রদান করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এ্যাডভোকেট  স্বপন পাল  জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন  ২০০০ এর ৯ এর ধারায়  অপরাধ প্রমানিত হওয়ায় তাকে দন্ডাদেশ দিয়েছেন আদালত। আদালতের নির্দেশে দন্ডপ্রাপ্ত আসামীকে কারাগারে পাঠানো হয়েছে। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তষ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews