
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর মহানগর জিয়া মঞ্চের সদস্য সচিব ও স্টার টেলার্সের সত্বাধীকারী মোহাম্মদ এনামুল করিমের পিতা মোহাম্মদ আব্দুল জলিল মোল্লা চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী চার পুত্র দুই কন্যা সন্তান সহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১ টায় ফরিদপুর পৌর সভার ১১ নং ওয়ার্ডের মোহাম্মদপুর আদর্শ একাডেমী স্কুল মাঠে আব্দুল জলিল মোল্লার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় আদমপুর আব্দুল মোল্লা ডাঙ্গি জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আব্দুল জলিল মোল্লার মৃত্যুতে ফরিদপুর জেলা জিয়া মঞ্চের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন সহ জিয়া মঞ্চের সকল নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। এছাড়া আব্দুল জলিল মোল্লার মৃত্যুতে ফরিদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুব হোসেন পিয়াল গভীর শোক প্রকাশ করেছেন।এক চোখ বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
Leave a Reply