1. admin@thedailypadma.com : admin :
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তার বিনিময়ে মিত্র দেশগুলোর কাছ থেকে অর্থ ফেরত চান ট্রাম্প - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন জাতীয় সংসদে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে, পদার্থ বিজ্ঞানের ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর: শিক্ষামন্ত্রী একটানা বর্ষণে ফরিদপুরে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পৌরসভার ২৫ নং ওয়ার্ডের মানুষ প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলের পাশে আন্দোলনে এইচএসসি পরীক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও শিক্ষার্থীদের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ এম‌সি কলেজে স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণ ১ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন শিক্ষামন্ত্রীর পদত্যাগসহতিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে এইচএসসির শতাধিক পরীক্ষার্থী আর্জেন্টিনা-ইংল্যান্ড ঘিরে উত্তাপ, পুরো আটলান্টা শহরজুড়ে ‘রেড অ্যালার্ট’ জারি

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তার বিনিময়ে মিত্র দেশগুলোর কাছ থেকে অর্থ ফেরত চান ট্রাম্প

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৯ Time View

ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তার বিনিময়ে মিত্র দেশগুলোর কাছ থেকে অর্থ ফেরত চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৩ জুলাই) তিনি বলেন, বিশ্বের একটি ধনী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করছে, তাই এর বিনিময়ে সহযোগী দেশগুলোর অর্থ পরিশোধ করা উচিত।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা যেসব দেশকে সহায়তা করছি, তাদের কাছ থেকে সেই ব্যয়ের অর্থ ফেরত চাই। আমরা বিশ্বের অত্যন্ত সমৃদ্ধ একটি অঞ্চলের নিরাপত্তা দিচ্ছি। এজন্য আমাদের বিপুল অর্থ ব্যয় হচ্ছে। তাই এই নিরাপত্তা সেবার বিনিময়ে আমাদের অর্থ পরিশোধ করা হবে।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রয়োজনে নয়, বরং মিত্রদের নিরাপত্তার স্বার্থেই এ ভূমিকা পালন করছে ওয়াশিংটন। এ প্রসঙ্গে ইসরায়েল, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের নাম উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ‘খুবই কার্যকর ভূমিকা’ পালন করেছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই অবস্থান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে ‘নিরাপত্তার বিনিময়ে মূল্য’ বা pay-for-protection ধারণাকে আরও স্পষ্ট করে তুলছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও আঞ্চলিক মিত্রদের সঙ্গে সম্পর্কের নতুন অর্থনৈতিক মাত্রাও সামনে আনছে এই প্রস্তাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews