1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়, নাম হতে পারে ‘অর্ণব’ হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে আরও ৬ জন আগামী বৃহস্পতিবার এইচএসসির ফল প্রকাশ ইরানে সম্ভাব্য হামলাকে ‘ছোট আকারের এপিক ফিউরি’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা ইমারত হোসেন চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ সৌদি আরবের বিরুদ্ধে প্রচারে নতুন কৌশল নিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, আসছে এপস্টেইনের নাম আজকের নামাজের সময়সূচি : ২৪ অক্টোবর ২০২৬ ভূমধ্যসাগরের উপকূলে একের পর এক ১২ বার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইতালির সিসিলি দ্বীপ

হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে আরও ৬ জন

  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩ Time View

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (২৩ অক্টোবর সকাল ৮টা থেকে ২৪ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো পৃথক স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

হাম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪ রোগী শনাক্ত হয়েছেন। পাশাপাশি ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া নতুন হাম রোগী শনাক্ত হয়েছেন ৫১ জন। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যুর ঘটনায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২ জন, সিলেট বিভাগে ২ এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত দেশে সর্বমোট হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জনে। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া মোট হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৩২৪।

একই সময়ে (১৫ মার্চ থেকে অদ্যাবধি) হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন রোগী। চিকিৎসা শেষে এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে মোট ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬০৫ জন।

বিজ্ঞপ্তিতে মৃত্যুর সার্বিক পরিসংখ্যানে জানানো হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে অদ্যাবধি দেশে হামের উপসর্গে মোট ১ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে ল্যাবরেটরিতে হাম নিশ্চিত হয়ে মোট ১০৪ জন রোগী মৃত্যুবরণ করেছেন।

ডেঙ্গু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৯৮ জন ডেঙ্গু রোগী।

ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে ২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১ জন, খুলনা বিভাগে ১ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন এবং অপরজন রাজশাহী বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ২৩ দিনে ১৩২ জন মারা গেছেন। এ ছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews