1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশচুম্বী এক ভবনে ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর পরিকল্পনা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ১১৪৫ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী ইউক্রেনকে ‘কঠিন পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করেছে রাশিয়া ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

ফরিদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ঘোষণা

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২০১ Time View

খালেদা ইয়াসমিন লিপি ,ফরিদপুরঃ “নারী ও কন্যা নির্যাতন বন্ধ করি, নতুন সমাজ নির্মান করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালনে কর্মসূচি ঘোষনা করেছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের পূর্ব খাবাসপুর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর শাখার সভাপতি অধ্যাপক শিপ্রা রায়ের সভাপতিত্বে সংবাদ সম্মেলন মূল বিষয় পাঠ ও পক্ষকাল ব্যাপি কর্মসূচি ঘোষনা করেন সংগঠনের সলি এইড রুবিয়া মিল্লাত।

তিনি জানান, আন্দোলন মূখি, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক প্রগতিশীল নারী সংগঠন হিসেবে ৫২ বছরের গ্রহনযোগ্য অবদান রয়েছে মহিলা পরিষদের। নারীর মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ও নারী ও কন্যা শিশু নির্যাতন বিরোধী সংস্কৃতি সমাজে গড়ে তুলতে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই পক্ষ পালনা করা হবে।

পক্ষকাল ব্যাপী তাদের কর্মসূচির মধ্যে রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে অবহিত করণ, তরুন-তরুনীদের সাথে মতবিনিময়, বিশ্ব মানবাধিকার দিবস পালন সহ নানান কর্মসূচি।

সভাপতির বক্তব্যে শিপ্রা রায় বলেন, নারী নির্যাতব নির্মূলে আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে। নারী নির্যাতনের কারন ও অবস্থা চিহ্নিত করে সচেতন করতে হবে। সবচেয়ে আগে আমাদের ঘর থেকেই নির্যাতন প্রতিরোধে সোচ্চার ও সচেতন হতে হবে। কারণ নারী বা শিশু ঘর বা আশেপাস থেকেই প্রথম নির্যাতিত  হয়।

এসময়, সংগঠনের সভানেত্রী খাদিজা বেগম মনি, সহ সম্পাদক ডিউবি সিকদার, সাংবাদিক সাজ্জাদ হোসেন রনি,  পান্না বালা,  হাসানউজ্জামান,  মাহাবুব হোসেন পিয়াল,রাশিদ কাজল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews