1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে তিনদিনব্যাপী হাজেরা বিবি পৌষ মেলা শুরু - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন হামলায় ইরানের শাহাবার সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সংবিধান সংস্কার নয় সংশোধনের কথা বলেছি : মির্জা ফখরুল আকস্মিক বন্যার নেতিবাচক প্রভাব মাছ সবজি ডিমে, বাজার চড়া টানা ষষ্ঠ রাতের মতো ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর অভিযানে নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু আজকের নামাজের সময়সূচি: ১৭ জুলাই ২০২৬ আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম: লিওনেল মেসি চার বছর ধরে আমরা বিশ্বের সেরা, কেউ পছন্দ করুক বা না করুক: সমালোচকদের মেসি

ফরিদপুরে তিনদিনব্যাপী হাজেরা বিবি পৌষ মেলা শুরু

  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ২৫৭ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : প্রখ্যাত লোক সংগীত সম্রাজ্ঞী হাজেরা বিবির স্মরণে তিনদিনব্যাপী হাজেরা বিবি পৌষ মেলা শনিবার (১৭ ডিসেম্বর)থেকে ফরিদপুরে শুরু হয়েছে।
সন্ধ্যায় ফরিদপুর শহরতলীর শোভারামপুর এলাকায় হাজেরা বিবির মাজার প্রাঙ্গনে হাজেরা বিবি ফাউন্ডেশন এর উদ্যোগে তিনদিন ব্যাপী এই পৌষ মেলার উদ্বোধন করা হয়েছে।

 

অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস। হাজেরা বিবি ফাউন্ডেশনের সভাপতি মো:আক্কাস হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যানুরাগী,অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নীলু।


অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ প্রফেসর মোঃ আলতাফ হোসেন।ফরিদপুর পৌর সভার ১নং ওর্য়াড কাউন্সিলর জাফর আহম্মেদ খান, পৌর সভার ২নং ওর্য়াড কাউন্সিলর কুদ্দুসুর রহমান,পৌর সভার ১,২ ও ৩নং ওর্য়াডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জয়গুন বেগম। বিশেষ বক্তা ছিলেন পৌর ১নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি এ এস এম শাহিদুন-নবী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক সুকুমার সাহা,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফাহিম আহম্মেদ,হাজেরা বিবি ফাউন্ডেশনের সহ-সভাপতি হায়দার আলী মন্ডল, মেলা উদযাপন কমিটির আহবায়ক আব্দুর রব ফকির,লোক সংগীত সম্রাজ্ঞী হাজেরা বিবির নাতনী লাবনী আক্তার জ্যোৎস্না সহ আরো অনেকে।উদ্বোধনী অনুষ্টান পরিচালনায় ছিলেন মেলা উদযাপন কমিটির যুগ্ন- আহবায়ক মেহেদী হাসান বাবু ও মনোয়ার হোসেন।
তিনিদিন ব্যাপী মেলা মঞ্চে ১৭ ডিসেম্বর ফোক গান পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী শাহনাজ বাবু এবং রংধনু ব্যান্ডের শিল্পিরা ।১৮ ডিসেম্বর মেলা মঞ্চে বিচার গান অনুষ্টিত হবে।বিচার গান পরিবেশন করবেন পাপিয়া বয়াতী ও সোহাগ বাউল।এবং মেলার শেষ দিনে মেলা মঞ্চে রেইন বো শিল্পি গোষ্টি তাদের পরিবেশনা করবে।এছাড়া ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় শোভারামপুর-রঘুন্দন কুমার নদে হাজেরা বিবি ঘাটের উদ্বোধন করবেন পৌর মেয়র অমিতাভ বোস।
এদিকে তিনদিনব্যাপী হাজেরা বিবি পৌষ মেলাকে ঘিরে বর্ণাঢ্য আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে পুরো এলাকা । বিভিন্ন পণ্যের পরসা নিয়ে বসেছে ব্যবসায়ীরা ।মেলায় গ্রাম্য পিঠা,পুলি থেকে শুরু করে নানান ধরনের পণ্য সামগ্রী পাওয়া যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews