1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের তৃতীয় দিন আজ নতুন পে-স্কেলের বেতন দিতে প্রস্তুতি নিচ্ছে সরকার, ঋণ নিচ্ছে ৫ হাজার কোটি টাকা ৪ দফা কমার পর দেশের বাজারে ফের সোনার গহনার দাম বাড়ানো হয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৮ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১ যুগ পূর্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত মানবজাতির সুপ্রাচীন ও প্রাগৈতিহাসিক সংস্কৃতির দেশ ইরান বৈঠকের পর তারেক রহমানের সৌজন্যে আয়োজিত অফিশিয়াল ভোজে অংশ নেন দুই প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বাংলাদেশ ও জাপানের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী

মুক্তির তিন দিনেই বিশ্বে ৩১৩ কোটি রুপির বেশি ব্যবসা করেছে ‘পাঠান’

  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২৮৬ Time View

চার বছর পর ‘পাঠান’ নিয়ে বড় পর্দায় ফিরলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ফিরেই করেছেন বাজিমাত। মুক্তির পর রীতিমত ঝড় তুলেছে ‘পাঠান’। মুক্তির তিন দিনেই বিশ্বে ৩১৩ কোটি রুপির বেশি ব্যবসা করেছে সিনেমাটি।

২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার পর তিন দিনে শুধু ভারতেই ‘পাঠান’ আয় করেছে ১৫০ কোটি রূপি। আর বিশ্বজুড়ে ছবির আয় ৩০০ কোটি ছাড়িয়ে গেছে।

ট্রেড অ্যানালিস্ট রমেশ বালাও বিষয়টি নিশ্চিত করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘পাঠান ৩০০ কোটির বেশি ব্যবসা করেছে বিশ্বজুড়ে মাত্র তিন দিনে।’

অন্যদিকে সিনেমা বিশ্লেষক তরুণ আদর্শ লিখেন, বিশ্বজুড়ে ৩১৩ কোটি ব্যবসা করেছে ‘পাঠান’। ‘পাঠান’-ই প্রথম সিনেমা যা হিন্দি সিনেমার ইতিহাসে এত কম সময়ে ৩০০ কোটির ক্লাব ছুঁয়েছে, মাত্র ৩ দিনে।

মুক্তির আগে ‘পাঠান’ নিয়ে বিতর্কের শেষ ছিল না। গেরুয়া রংয়ের বিকিনি হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে জানিয়ে একদল ছবি বয়কটের ঘোষণা দেয়। বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে গত বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝিতে মুক্তি পাওয়া ‘বেশরম রং’ গান প্রকাশ্যে আসার পর। এরপর জল অনেকদূর গড়িয়েছে, সেন্সর বোর্ডের কাঁচি চলেছে পাঠানের ওপর।

২৬০ কোটি রুপি বাজেটের ‘পাঠান’ ছবিটি ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এবং যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ‘পাঠান’ এ শাহরুখ, দীপিকা, জন ছাড়াও সালমানকে দেখা গিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews