1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আলটিমেটাম হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ফরিদপুরে আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান মজনু গ্রেপ্তার বিশ্ববাজারে তেলের দামে পতন পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় জাপানে সফরে জোর দেওয়া হচ্ছে প্রযুক্তি ও কর্মসংস্থানে তারেক রহমানেরজাপান সফর দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কট্টর ফিলিস্তিনপন্থি ও বামপন্থি নেতা লুলা দ্য সিলভা

সালমান খানের পর এবার বলিউড বাদশা শাহরুখ খানকে হত্যার হুমকি দেয়া হয়েছে

  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৯৬ Time View

বলিউড ভাইজান খ্যাত অভিনেতা সালমান খানের পর এবার বলিউড বাদশা শাহরুখ খানকে হত্যার হুমকি দেয়া হয়েছে। অজ্ঞাত এক ব্যক্তির বিরুদ্ধে মুম্বাইয়ের বান্দ্রা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ৩০৮(৪), ৩৫১(৩)(৪) ধারায় বিএনএস রেজিস্ট্রিভুক্ত হয়েছে। তবে, এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে মুম্বাই পুলিশের একটি দল তদন্তের জন্য রায়পুরে গেছে।

মুম্বাই পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিন জানিয়েছে, মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ৮টায় একটি ফোন কলের মাধ্যমে শাহরুখ খানকে হত্যার হুমকি দেয়া হয়। ওই ব্যক্তি দাবি করেন, মুম্বাইয়ে শাহরুখ খানের বাড়ি মান্নাতের বাইরে দাঁড়িয়ে তিনি এই ফোন করেছিলেন।

ফোনকারী থানায় ফোন করে বলেন, আমি মান্নাত ব্যান্ডস্ট্যান্ড থেকে শাহরুখ খানকে ফোন করছি। তিনি আমাকে ৫০ লাখ টাকা না দিলে তাকে মেরে ফেলব।

পুলিশ যখন তাকে হুমকির পেছনের উদ্দেশ্য ও তার পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন কলার বলেন, এটা কোন ব্যাপার না।

সূত্রের বরাত দিয়ে ভারতের আরেক সংবাদমাধ্যম বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখ খানকে হুমকিমূলক ফোন করেছিলেন ফাইজান নামের এক ব্যক্তি। মুম্বাইয়ের বান্দ্রা থানা ইতোমধ্যেই এই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। পুলিশ কল ট্রেস করে তার অবস্থান শনাক্ত করেছে। তারা ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রাণনাশের হুমকি নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি শাহরুখ খান। তবে এমনিতেই বেশ কিছুদিন ধরে কড়া নিরাপত্তায় বলয়ে আছেন বলিউড সুপারস্টার।

২০২৩ সালে তিনি জানিয়েছিলেন, ‘পাঠান’ ও ‘জাওয়ান’ এর সাফল্যের পর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে শাহরুখ খানকে ওয়াই প্লাস নিরাপত্তা দেয়া হয়।

এর আগে কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে মৃত্যুর হুমকি মোকাবিলা করা অভিনেতা সালমান খান এই মাসের শুরুতে মুম্বাই ট্রাফিক কন্ট্রোল রুমের মাধ্যমে একটি নতুন হুমকি বার্তা পেয়েছিলেন।

সূত্রের খবর, সালমানকে হুমকি দেয়া ব্যক্তি পাঁচ কোটি টাকা চেয়েছেন, নয়তো মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে বলেছেন। বুধবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। অভিযুক্ত ভিখা রাম, যিনি বিক্রম নামেও পরিচিত, তিনি রাজস্থানের জালোরের বাসিন্দা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews