1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরের আলফাডাঙ্গায় পুকুর খনন করায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
আকস্মিক বন্যার নেতিবাচক প্রভাব মাছ সবজি ডিমে, বাজার চড়া টানা ষষ্ঠ রাতের মতো ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর অভিযানে নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু আজকের নামাজের সময়সূচি: ১৭ জুলাই ২০২৬ আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম: লিওনেল মেসি চার বছর ধরে আমরা বিশ্বের সেরা, কেউ পছন্দ করুক বা না করুক: সমালোচকদের মেসি এক নজরে বিশ্ব সংবাদ: ১৫ জুলাই ২০২৬ মহাগুরুত্বপূর্ণ জয়ের পর মাঠে শিশুদের মতো উল্লাসে মেতে উঠেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

ফরিদপুরের আলফাডাঙ্গায় পুকুর খনন করায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

  • Update Time : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩৩৪ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদর ইউনিয়নের বিদ্যাধর এলাকায় বিনা অনুমতিতে নাল জমিতে (দুই/তিন ফসলি সমতল ভূমি) পুকুর খননের অপরাধে জমির মালিক আলী আহম্মদ মৃধার ছেলে ওবায়দুর রহমান (৪০) কে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

অপরদিকে একই আদালতে ভেকুর মালিক কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের আব্দুর হাই মোল্লার ছেলে মোঃ সোহাগ মোল্যা (৩৭)কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মোট এ আদালতে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (৯ এপ্রিল) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেৃট রফিকুল হক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ বিষয়ে আদালতের বিচারক ইউএনও রফিকুল হক বলেন, উপজেলার বিদ্যাধর নামক স্থানে নাল শ্রেণির কৃষি জমিতে বিনা অনুমতিতে ভেকু দিয়ে মাটি খনন করে পুকুর কাটার অপরাধে জমির মালিক ও ভেকুর মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারায় মোট এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জমির শ্রেণি পরিবর্তন করতে হলে অবশ্যই অনুমতি নিয়ে পরিবর্তন করতে হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews