1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ সেপ্টেম্বর ২০২৬ দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিযে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬ ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ

ফরিদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১২২ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‌ “দেশি ফল বেশি খাই- আসুন ফলের গাছ লাগাই। ফরিদপুর জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‌ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আজ বৃহস্পতিবার হতে আগামী শনিবার পর্যন্ত তিন দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফরিদপুর পৌরসভার ‌ প্রশাসক ‌ চৌধুরী রওশন ইসলাম।  এ সময় উপস্থিত ছিলেন ‌ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‌ উপ-পরিচালক ‌ মোঃ শাহাদুজ্জামান ‌সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ‌ ও এনজিও সংস্থার ‌ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় জানানো হয়, ‌ মূলত দেশীয় প্রজাতির ফল সম্পর্কে ‌ সাধারণ মানুষকে জানানোর জন্য ‌‌ এই মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া ‌ সাধারণ মানুষ যাতে ‌ দেশীয় প্রজাতির ফলের পুষ্টিগুণ সম্পর্কে জানতে পারে ‌ এবং ‌‌ ফলজ গাছ রোপনে ‌ উৎসাহিত হবে। তাছাড়া ‌ স্কুল কলেজে শিক্ষার্থী ‌ যাতে এই মেলাতে আসতে পারে ‌ তারা ফল সম্পর্কে জানতে পারে ‌‌ এবং ফল  চাষে উদ্বুদ্ধ হয় ‌ সে উদ্দেশ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে।

তিন দিনব্যাপী এই মেলা সকাল দশটা থেকে ‌ সন্ধ্যা ছয়টা পর্যন্ত ‌ সর্বসাধারণের জন্য  উন্মুক্ত থাকবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews