1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে জুলাই পুনর্জাগরনে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ সেপ্টেম্বর ২০২৬ দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিযে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬ ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ

ফরিদপুরে জুলাই পুনর্জাগরনে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ

  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩১১ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর :ফরিদপুরে জুলাই পুনর্জাগরনে‌ সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ফরিদপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের ভার্চুয়াল উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের সমাজ সেবা ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন‌ এস মুর্শিদ।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ এস এম আলী আহসান এর সভাপতিত্বে এবং শহর সমাজ সেবা অফিসার এস এম সুজাউদ্দিন রাশেদের সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মো: সোহরাব হোসেন, ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল, ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান , উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ- পরিচালক মাশউদা হোসেন,
প্রবীণ সমাজসেবক ও শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, অধ্যাপক শেখ আব্দুস সামাদ , মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, জামায়াত ইসলামীর কেন্দ্রীয়‌ সূরা সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ , এস ডি সির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, এ সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে যে উদ্দেশ্যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়েছিল তা বাস্তবায়ন করতে সকলকে একসাথে দেশের জন্য কাজ করতে হবে এবং আন্দোলনে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশকে বৈষম্যহীন, সুখী এবং সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews