1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে মানুষের ঢল - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

ফরিদপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে মানুষের ঢল

  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫০ Time View

মাহবুব পিয়াল ,ফরিদপুর : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুরে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শুক্রবার রাতে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে শহরের অম্বিকা ময়দানে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফরিদপুর-৩ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।
এরপর জেলা প্রশাসক মোহম্মদ কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার নজরুল ইসলাম সহ জেলা বিএনপি, মহানগর বিএনপি,যুবদল,ছাত্রদল, এনসিপি,মুক্তিযোদ্ধা সংসদ,ফরিদপুর প্রেসক্লাব,সড়ক ও জনপথ, এজিইডি,পিডাবলুডি, এনজিও সমুহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানসহ সাধারন মানুষ শহিদ মিনারের পুষ্পস্তবক অর্পন করে।
এছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ভাষা দিবস উপলক্ষে শহিদ মিনারে ফুল দিতে রাতেই মানুষের ঢল নামে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews