1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির তারিখ ঘোষণা টানা ৯ দফা কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে লিবিয়া উপকূলে ড্রোন হামলায় রুশ যুদ্ধজাহাজে আগুন, হতাহতের খবর শাহজালাল বিমানবন্দর থেকে ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার ইরানে ইসরায়েলের হামলা পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে: আইডিএফ প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে সংলাপ ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২৩ নভেম্বর ২০২৬ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড ও অনুশীলনমূলক সহায়ক বই ছাপা বন্ধ রাখার নির্দেশ

নগরকান্দায় বাসের ধাক্কায় শিশু নিহত মহিলাসহ ৫ পথচারী আহত

  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ৩৪৬ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি : ঢাকা খুলনা বিশ্ব রোডের ফরিদপুরের নগরকান্দার ঝাটুরদিয়া নামক স্থানে বাসের ধাক্কায় রাইফা আক্তার(৪) নামে এক শিশু মারা গেছে । এসময় মহিলা সহ আরো ৫ পথচারী আহতের খবর পাওয়া গেছে। শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাইফা পাশ্ববর্তী মুকসুদপুর উপজেলার প্রভাকরদী গ্রামের রবিউল ইসলামের মেয়ে বলে জানাগেছে। প্রত্যক্ষদর্শীরা জানায় রাইফা তার মায়ের সাথে বিশ্ব রোডের পাশে ঝাটুরদিয়া বাজারের একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। সেখানে আরো কিছু লোকজন ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খানজাহান আলী পরিবহনের একটি বাস বেপরোয়া ভাবে খুলনার দিকে যাচ্ছিল। বাসের চালক নিয়ন্ত্রন হারিয়ে দোকানের সামনে দাঁড়ানো লোকজনকে চাপা দিয়ে দ্রæত চালিয়ে যায়। এতে রাইফা ঘটনাস্থলেই মারা যায়। এসময় রাইফার মা সহ আরো ৪ ব্যাক্তি গুরুতর আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনা ঘটার সাথে সাথে এলাকার উত্তেজিত জনতা বিশ্বর রোডঅবরোধ করে বেশ কিছু যানবাহন ভাংচুর করে। ভাঙ্গা হাইওয়ে ও নগরকান্দা থানা পুলিশ প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হামিদ আহম্মেদ বলেন, এ ঘটনায় একটি শিশু মারা গেছে। আরো ৪/৫ জন আহত হয়েছেন। ঘটনা ঘটিয়ে বাসটি দ্রুত পালিয়ে যায়। চালক ও বাসটিকে আটকের চেষ্টা চলছে। বিক্ষেুব্ধ জনতাকে বুঝিয়ে সড়কে বাস চলাচল সাভাবিক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews