1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরের ট্রাক চাপায় কলেজছাত্র নিহত - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
সয়াবিন তেলের দাম বাড়লো লিটারে ৫ টাকা আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তন করার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হতে কোনো সমস্যা নেই: ইরানের রাষ্ট্রদূত আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২ সেপ্টেম্বর ২০২৬ ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ডাঃ মোহাম্মদ জাহেদ এর ৩৬ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি মন্ত্রিসভায় নবম পে-স্কেল প্রস্তাব অনুমোদন, গ্রেডভেদে বাড়বে ১০০–১৪২ শতাংশ নতুন পে-স্কেলের সুপারিশ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়, বেতন বাড়বে ৪ ধাপে

ফরিদপুরের ট্রাক চাপায় কলেজছাত্র নিহত

  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৩৩৯ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুরঃ ফরিদপুরে ট্রাকের চাপায় লিয়ন শেখ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মে) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা সদরের বাইপাস সড়কের রংধনু ফ্রিলিং স্টেশনের পাশে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরের কোতয়ালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রেজাউল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত লিয়ন ফরিদপুরের আব্দুল খালেক ডিগ্রী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও শহরের আলালপুর এলাকার ছুরাপ শেখের ছেলে।

এএসআই বলেন, লিয়ন মোটরসাইকেল যোগে বাসায় ফেরার সময় ট্রাকের চাকার পিষ্ট হন। এসময় তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পরেই সে মারা যায়।

সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রেজাউল হক বলেন,  নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews