1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশচুম্বী এক ভবনে ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর পরিকল্পনা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ১১৪৫ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী ইউক্রেনকে ‘কঠিন পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করেছে রাশিয়া ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছাল রূপপুরে

ফরিদপুরে শেখ রাসেল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৩০১ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে শেখ রাসেল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে শহরের হাউজিং এস্টেটে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শেখ রাসেল স্কুল এন্ড কলেজের ভিত্তি ফলক উন্মোচন করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও শেখ রাসেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি অতুল সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাউজিং এস্টেট কল্যাণ সমিতির সভাপতি ডা: এম এ জলিল। স্বাগত বক্তব্য দেন হাউজিং এস্টেট কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. মোস্তাফিজুর রহমান লাবলু। অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর পৌরসভার কাউন্সিলর মো. নুর ইসলাম মোল্লা, হাউজিং এস্টেট এর বাসিন্দা শাহীন চৌধুরী, কাজী ইমাম হোসেন, অধ্যাপক সুব্রত কুমার মিত্র প্রমুখ।

প্রসঙ্গত গণপূর্ত বিভাগের উদ্যোগে ১৯৮৮ সালে শহরের মহিম ইনস্টিটিউশনের পাশে রঘুনন্দনপুর এলাকায় এ হাউজিং স্টেট গড়ে তোলা হয়। এখানে ৪২৬টি প্লটে অন্তত সহস্রাধীক পরিবার বসবাস করে। ২০০০ সাল থেকে এ এলাকায় বসতি গড়ে ওঠে। ওই স্টেটে আগে থেকেই স্কুল ও কলেজের জন্য ১২০ শতাংশ জমি বরাদ্দ করে রাখা হয়েছিল। সে জায়গাটিতেই শেখ রাসেল স্কুল ও কলেজ স্থাপন করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, অবকাঠামো নির্মাণ করে এ শিক্ষা প্রতিষ্ঠানটি দ্রুত চালু করার জন্য যাবতীয় উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হবে।

হাউজিং এস্টেট কল্যাণ সমিতির সভাপতি ডা: এম এ জলিল বলেন, তারা আশা করছেন আগামী ২০২৩ সালের জানুয়ারি থেকেই নব নির্মিত এ শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্য কার্যক্রম শুরু করা যাবে।

এর আগে প্রধান অতিথি ওই শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাসে একটি কাঠ বাদাম গাছের চারা রোপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews