1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশচুম্বী এক ভবনে ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর পরিকল্পনা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ১১৪৫ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী ইউক্রেনকে ‘কঠিন পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করেছে রাশিয়া ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছাল রূপপুরে

যাত্রীদের নামিয়ে দিয়ে বোয়ালমারী-ঢাকা বিআরটিসি বাস বন্ধ করল বাস মালিকরা

  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২৪০ Time View

উদ্বোধনের একদিন পরেই ফরিদপুরের বোয়ালমারী থেকে পদ্মাসেতু হয়ে ঢাকা চলাচলের বিআরটিসি বাস বন্ধ করে দিয়েছে জেলা বাস মালিক সমিতি। এ নিয়ে বোয়ালমারীবাসীর মাঝে চরম ক্ষোভের সৃস্টি হয়েছে। বিআরটিসি বাস চলাচল করতে দেয়া না হলে বোয়ালমারী উপজেলায় ফরিদপুর জেলা বাস মালিক সমিতির কোন বাস ঢুকতে দেওয়া হবেনা বলে জানিয়েছেন বিক্ষুব্দরা।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, পদ্মাসেতু চালু হবার পর ফরিদপুরের বিভিন্ন উপজেলা থেকে দাবী ওঠে বিআরটিসি বাস চলাচলের। সেই দাবীর প্রেক্ষিতে বিআরটিসি কতৃপক্ষ ফরিদপুর, নগরকান্দা থেকে বাস চালু করে। গত মঙ্গলবার বোয়ালমারী থেকে বিআরটিসি বাস চালু করে কতৃপক্ষ। উদ্বোধনের পরদিন বৃধবার সকাল ৭টায় বোয়ালমারী বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে ঢাকা গুলিস্তানের উদ্দেশ্যে রওয়ানা হয় বাসটি। পথিমধ্যে ভাঙ্গা বাস টার্মিনালের কাছে বাসটি আটকে দেয়। বাস থেকে নামিয়ে দেয়া হয় যাত্রীদের। ফলে চরম বিপাকে পড়েন বাসটির যাত্রীরা। বাসের একাধিক যাত্রী ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, ভাঙ্গা বাস টার্মিনালে আসার পর বেশ কয়েক ব্যক্তি বাসের চালকের কাছ থেকে চাবি ছিনিয়ে নেয়। তারা বাসের চালক ও হেলপারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বাসের যাত্রীদের সাথেও তারা অসৌজন্যমূলক আচরন করেন। বিআরটিসি বাস বন্ধ করে দেবার খবর বোয়ালমারীতে পৌছালে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বোয়ালমারীর সব শ্রেনী পেশার মানুষ বিআরটিসি বাস বন্ধের তীব্র নিন্দা জানান এবং দ্রুতই বাস চলাচলের জন্য ব্যবস্থা গ্রহনের দাবী জানান প্রশাসনের কাছে। একই সাথে তারা ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহনের দাবী জানান। বোয়ালমারীর বেশ কয়েকজন ক্ষুব্দ ব্যক্তি জানান, বিআরটিসি বাস চলাচল বন্ধ করা হলে ফরিদপুর জেলা বাস মালিক সমিতির কোন গাড়ীই বোয়ালমারীর উপর দিয়ে চলাচল করতে দেওয়া হবেনা।
বিআরটিসির (কুমিল্লা ডিপো) ম্যানেজার (অপারেশন) মোঃ কামরুজ্জামান জানান, বিআরটিসির বাস বন্ধ করার কোন এখতিয়ার নেই জেলা বাস মালিক গ্রুপের। পরিবহন সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে সরকার বন্ধ পরিকর। সেই হিসাবে বিআরটিসি বাস চলাচল বন্ধ করা ঠিক হয়নি।
ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, বিআরটিসি সারাদেশের ২৩ রুটে যে রুট পারমিট দিয়েছে সেখানে কোন উপজেলার অনুমতি নেই। তাছাড়া জেলা বাস মালিক গ্রুপ থেকেও অনুমতি নেয়নি। ফলে আমরা বিআরটিসি বাস চলাচল বন্ধ করে দিয়েছি।
এ বিষয়ে পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বলেন, বাস চলাচলের বিষয়ে একটি ঝামেলার সৃষ্টি হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আশা করছি এ সমস্যাটির সমাধান হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews