1. admin@thedailypadma.com : admin :
সালথায় সাংবাদিক পরিবারকে হুমকির অভিযোগ - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান নিউইয়র্ক সিটিতে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় ১৮ জনের মৃত্যু ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে অংশ নিতে আর বাধা থাকল না শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণার সময় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৯ ফেব্রুয়ারি ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১০ ফেব্রুয়ারি ২০২৬ গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা কোনো আর্থিক, ক্রীড়া কিংবা প্রশাসনিক শাস্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর আরোপ করা হবে না: আইসিসি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

সালথায় সাংবাদিক পরিবারকে হুমকির অভিযোগ

  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৮ Time View

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, দৈনিক মানবকণ্ঠের সালথা উপজেলা প্রতিনিধি, সাংবাদিক হাসান মোল্যার পরিবারের উপর গত ১৩ নভেম্বর ২০২১ পূর্ব শত্রæতার জের ধরে অতর্কিত হামলা চালায় আহম্মাদ মোল্যার ছেলে রুবেল মোল্যা, জুয়েল মোল্যা, নাঈম মোল্যা ও এরশাদ মোল্যাসহ অজ্ঞাত কয়েকজন। এতে গুরুতর জখম হয় শফিকুল মোল্যা ও ফারুক মোল্যা। খবর পেয়ে ঘটনাস্থলে সালথা থানা পুলিশ গেলে আসামীগন পালিয়ে যায়। পরে পুলিশের বিশেষ অভিযানে আসামীদের বাড়ি থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র-সস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় সালথা থানায় উল্লেখিত ব্যক্তিদের আসামী করে একটি মামলা দায়ের করা হয় গত ১৬ নভেম্বর ২০২১, যার মামলা নং-১১/জিআর/১৪০/২১। মামলায় ১ জনকে কোর্ট থেকে জেল হাজতে প্রেরণ করে বিজ্ঞ আদালত। এতে তারা আরও ক্ষিপ্ত হয় এবং গত ১৯ ডিসেম্বর ২০২১ (১মাস ৬ দিন পর) পাল্টা সাংবাদিক হাসান মোল্যার পরিবারের ৬ জনকে আসামী করে কোর্টে মিথ্যা মামলা করার অভিযোগ উঠেছে।
সাংবাদিক হাসান মোল্যা জানান, আসামীরা আদালত থেকে জামিনে বের হয়ে এসে গত ৩ জানুয়ারী ২০২২ দুপুরের তার নিজ বাড়ির সামনে আসামীগন আসিয়া হুমকি দেয় যেন তাদের নামের দায়েরকৃত মামলা উঠিয়ে নেওয়া হয়, না হলে আমাকে ও আমার পরিবারের যেকোন ব্যাক্তিকে পাইলেই খুন করে লাশ গুম করে ফেলবে। এতে আমিসহ আমার পরিবারের সব সদস্য নিরাপত্তাহীনতায় ভুগছি। এতে সালথা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার জিডি নং-২৪৬।
সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম সাংবাদিক হাসান মোল্যার পরিবারের নিরাপত্তায় প্রদানসহ প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews