1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির তারিখ ঘোষণা টানা ৯ দফা কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে লিবিয়া উপকূলে ড্রোন হামলায় রুশ যুদ্ধজাহাজে আগুন, হতাহতের খবর শাহজালাল বিমানবন্দর থেকে ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার ইরানে ইসরায়েলের হামলা পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে: আইডিএফ প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে সংলাপ ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২৩ নভেম্বর ২০২৬ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড ও অনুশীলনমূলক সহায়ক বই ছাপা বন্ধ রাখার নির্দেশ

ফরিদপুরে ড. যশোদা জীবন দেবনাথের দুটি গ্রন্থের প্রকাশনা উৎসব

  • Update Time : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৩২৯ Time View

এফবিসিসিআই এর পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ এর রচিত দুটি গ্রন্থ ‘মহানায়কের ইতিকথা’ এবং ‘জননেত্রী শেখ হাসিনার পরিকল্পনা, বাস্তবায়ন, উন্নয়ন’ বই এর প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার বিকেলে শহরের গোয়ালচামট মহিম ইন্সটিটিউট প্রাঙ্গনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ প্রকাশনা উৎসব ও জয় বাংলা শ্লোগান উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করেন মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুল । প্রকাশনা উৎসবে অন্যান্যের মধ্যে বিসিআই পরিচালক, হায়াসিন্থ গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক মো: খায়ের মিয়া, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব ইসলাম পিকুল, বীর মুক্তিযোদ্ধা পি. কে সরকার, পৌর কাউন্সিলর বিধান কুমার সাহা অন্যন্যরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল বলেন, ড. যশোদা জীবন দেবনাথ তথ্য বহুল দুটি গ্রন্থ রচনা করেছেন। আমি মুক্তিযুদ্ধের আগে নৌ বাহিনীতে চাকরি করতাম। আমরা তখন বৈষম্যের শিকার হতাম। এ বৈষম্যের তথ্যগুলোও বইদুটিতে উঠে এসেছে।
অনুষ্ঠানে ড. যশোদা জীবন দেবনাথ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই মহাপরিকল্পনা নিয়ে দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন এ বইতে সেই তথ্যই তুলে ধরা হয়েছে। এছাড়া আরেকটি বইতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরেছি।
অনুষ্ঠানের শুরুতে স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা মহান মুক্তিসংগ্রামের উপর নাটিকা প্রদর্শন করে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের বরেণ্য সংগীত শিল্পীরা এসময় সংগীত পরিবেশন করেন। #

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews