1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরের নগরকান্দায় নারিকেল গাছ চাপা পড়ে এনজিও কর্মীর মৃত্যু - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
আকস্মিক বন্যার নেতিবাচক প্রভাব মাছ সবজি ডিমে, বাজার চড়া টানা ষষ্ঠ রাতের মতো ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর অভিযানে নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু আজকের নামাজের সময়সূচি: ১৭ জুলাই ২০২৬ আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম: লিওনেল মেসি চার বছর ধরে আমরা বিশ্বের সেরা, কেউ পছন্দ করুক বা না করুক: সমালোচকদের মেসি এক নজরে বিশ্ব সংবাদ: ১৫ জুলাই ২০২৬ মহাগুরুত্বপূর্ণ জয়ের পর মাঠে শিশুদের মতো উল্লাসে মেতে উঠেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

ফরিদপুরের নগরকান্দায় নারিকেল গাছ চাপা পড়ে এনজিও কর্মীর মৃত্যু

  • Update Time : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩২৭ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর ঃ
ফরিদপুরের নগরকান্দায় নারিকেল গাছে চাপা পড়ে সাথী দত্ত (৩২) নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার রামনগর ইউনিয়নের গজগাঁহ গ্রামের আবজাল মোল্যার বাড়িতে এ ঘটনা ঘটে। সাথী দত্ত এনজিও প্রতিষ্ঠান আশা নগরকান্দা উপজেলার তালমা-১ ব্র্রাঞ্চের সিনিয়র মাঠ কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায় সাথী দত্ত প্রতিদিনের মতো কিস্তি আদায়ে ঐ বাড়িতে অবস্থান নিচ্ছিলেন। উঠানের পাশে থাকা একটি নারিকেল গাছ আচমকা তার মাথার উপর এসে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাথী দত্ত পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদি গ্রামের পলাশ দত্তের স্ত্রী। তার সংসারে ৭ বছর ও ৫ বছর বয়সী দুই পুত্র সন্তান রয়েছে। তার বাবার বাড়ী ফরিদপুর শহরের শ্রীঅঙ্গন এলাকায়। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এবং লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

আশার নগরকান্দা রিজিওনাল ম্যানেজার ফরহাদ খান বলেন, আমাদের সহকর্মীর মৃত্যুতে আমরা শোকাহত। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়াছি এবং নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তরের জন্য সকল কাজ সম্পন্ন করেছি।

রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইমুদ্দিন মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম, বিষয়টি খুবই কষ্টদায়ক।

নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করি। যেহেতু এটা একটি দূর্ঘটনা তাই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews