1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরের সালথায় দুই দলের সংঘর্ষে নিহত ১, আহত-২০ - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
আকস্মিক বন্যার নেতিবাচক প্রভাব মাছ সবজি ডিমে, বাজার চড়া টানা ষষ্ঠ রাতের মতো ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর অভিযানে নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু আজকের নামাজের সময়সূচি: ১৭ জুলাই ২০২৬ আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম: লিওনেল মেসি চার বছর ধরে আমরা বিশ্বের সেরা, কেউ পছন্দ করুক বা না করুক: সমালোচকদের মেসি এক নজরে বিশ্ব সংবাদ: ১৫ জুলাই ২০২৬ মহাগুরুত্বপূর্ণ জয়ের পর মাঠে শিশুদের মতো উল্লাসে মেতে উঠেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

ফরিদপুরের সালথায় দুই দলের সংঘর্ষে নিহত ১, আহত-২০

  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৩৬৫ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই দলের সংঘর্ষে সিরাজুল ইসলাম (২৭) নামের এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।এতে উভয় দলের অন্তত ২০ জন আহত হয়। আহতদের ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সিরাজুল ইসলাম খারদিয়া ঠাকুরপাড়া এলাকার ইশারত মোল্যার ছেলে।

সংঘর্ষের সময় অন্তত অর্ধশতাধিক বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে সংঘর্ষকারীরা।

স্থানীয়রা জানিয়েছেন, গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে ইউপি চেয়ারম্যান রফিক মোল্যার সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই সুত্রধরে বৃহস্পতিবার সকাল আনুমানিক ৬টার দিকে রফিক মোল্যার সমর্থকদের সাথে আলমগীর মিয়ার সমর্থকদের সংঘর্ষে বাধে। সংঘর্ষের সময় অন্তত অর্ধশতাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে সংঘর্ষকারীরা। এসময় আলমগীর মিয়ার সমর্থক সিরাজুল ইসলামসহ  উভয় দলের অন্তত ২০ জন আহত হয়। গুরুত্বর আহত সিরাজুল ইসলামকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। বাকি আহতদের ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান নিহতের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় চেয়ারম্যান রফিক মোল্যা ও আওয়ামীলীগ নেতা আলমগীর মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সিরাজুল ইসলাম নামে একজন নিহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এলাকা শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews