1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরের চিত্রশিল্পী বীরমুক্তিযোদ্ধা শুকপাক এর ২৬ তম মৃত্যুবার্ষিকী পালিত - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আকস্মিক বন্যার নেতিবাচক প্রভাব মাছ সবজি ডিমে, বাজার চড়া টানা ষষ্ঠ রাতের মতো ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর অভিযানে নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু আজকের নামাজের সময়সূচি: ১৭ জুলাই ২০২৬ আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম: লিওনেল মেসি চার বছর ধরে আমরা বিশ্বের সেরা, কেউ পছন্দ করুক বা না করুক: সমালোচকদের মেসি এক নজরে বিশ্ব সংবাদ: ১৫ জুলাই ২০২৬ মহাগুরুত্বপূর্ণ জয়ের পর মাঠে শিশুদের মতো উল্লাসে মেতে উঠেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

ফরিদপুরের চিত্রশিল্পী বীরমুক্তিযোদ্ধা শুকপাক এর ২৬ তম মৃত্যুবার্ষিকী পালিত

  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ৩১৭ Time View

মাহবুব পিয়াল,২২ মে,ফরিদপুর ঃ ফরিদপুর শহীদ মিনারের প্রথম নক্সাবিদ, বিশিষ্ট চিত্রশিল্পী ও বীরমুক্তিযোদ্ধা আব্দুস শুকুর মিয়া শুকপাক এর ২৬ তম মৃত্যু বার্ষিকী গতকাল শনিবার (২১ মে) পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ আছর শহরের কমলাপুর মাটিয়া গোরস্থান জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ফরিদপুরের বিশিষ্ট চিত্রশিল্পী ও প্রশিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর মিয়া শুকপাক ১৯৯৬ সনের ২১ মে ৭২ বছর বয়েসে ইন্তেকাল করেন।
মরহুমের কনিষ্ঠ পুত্র ভাস্কর শহিদুজ্জামান শিল্পি জানান, আমার পিতা মরহুম আব্দুস শুকুর মিয়া শুকপাক ছিলেন ফরিদপুরের প্রথম শহীদ মিনরের নকশাবিদ। তিনি ভারতের কুতুব মিনারের আদলে এটি করেছিলেন ১৯৫২ সালে। কারণ শহীদ মিনার সম্পর্কে তখন কাহারও কোন ধারণা ছিল না । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তিনি আজীবন রাজনীতি করেছেন তিনি।১৯৭১ তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ফরিদপুর কমলাপুর মুজিব বাহিনীর ইউনিট কমান্ডার ছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন চিত্রশিল্পী ও প্রশিক্ষক। তার হাত ধরেই ফরিদপুরে এই শিল্পের প্রসার ঘটে। তিনি তার পিতার রুহের মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews