1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে পাট খেত থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
সয়াবিন তেলের দাম বাড়লো লিটারে ৫ টাকা আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তন করার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হতে কোনো সমস্যা নেই: ইরানের রাষ্ট্রদূত আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২ সেপ্টেম্বর ২০২৬ ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ডাঃ মোহাম্মদ জাহেদ এর ৩৬ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি মন্ত্রিসভায় নবম পে-স্কেল প্রস্তাব অনুমোদন, গ্রেডভেদে বাড়বে ১০০–১৪২ শতাংশ নতুন পে-স্কেলের সুপারিশ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়, বেতন বাড়বে ৪ ধাপে

ফরিদপুরে পাট খেত থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৩১২ Time View
মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুরে পাট খেত থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকার একটি পাটখেত থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার।
মৃত ওই ব্যাক্তির নাম রহিম মোল্লা (৬৫) সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকার বাসিন্দা। তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা।
ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু পরিবারের বরাত দিয়ে বলেন,  গেছে গত ২৫ মে ভোরে বাড়ি থেকে ফজরের নামাজ পরতে বের হয়ে আর ফিরে আসেন নি। তিনি তবলিক জামাত করতেন বলে পরিবারের লোকজন তার বাড়িতে না ফিরে আসা নিয়ে কোন চিন্তা করেন নি। তারা ভেবেছেন চিল্লায় গেছেন রহিম মোল্লা।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানায়, মঙ্গলবার দুপুরে ওই পাটখেত সংলগ্ন পাশের জমিতে ধান কাটতে গিয়ে ওই বৃদ্ধের লাশ দেখতে পান কয়েকজন কৃষক। মৃত দেহ থেকে গন্ধ বের হচ্ছিল। তারা পুলিশকে খবর দিলে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল ফরিদপুরের মর্গে প্রেরণ করে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার আরো বলেন, মৃতের শরীরে কোন আঘাতের চিহ্ন কিংবা তাকে হত্যা করা হয়েছে এ জাতীয় কোন আলামত পাওয়া যায়নি। তিনি বলেন, ওই বৃদ্ধ দেনার দায়ে জর্জরিত ছিল। ধারণা করা হচ্ছে ঋণের হাত থেকে বাঁচার জন্য তিনি এ আত্মহণনের পথ বেছে নেন।
সুমন রঞ্জন সরকার আরও বলেন, বাড়ি থেকে আনুমানিক ২৫০ মিটার দূরে একটি পাটখেত থেকে ওই ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় একটি অপমৃত্যুর মামলাদায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews