1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে পবিত্র ঈদুল আজহা’কে সামনে রেখে অসহায় ও অভাবগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন সামগ্রী বিতরন - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন হামলায় ইরানের শাহাবার সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সংবিধান সংস্কার নয় সংশোধনের কথা বলেছি : মির্জা ফখরুল আকস্মিক বন্যার নেতিবাচক প্রভাব মাছ সবজি ডিমে, বাজার চড়া টানা ষষ্ঠ রাতের মতো ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর অভিযানে নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু আজকের নামাজের সময়সূচি: ১৭ জুলাই ২০২৬ আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম: লিওনেল মেসি চার বছর ধরে আমরা বিশ্বের সেরা, কেউ পছন্দ করুক বা না করুক: সমালোচকদের মেসি

ফরিদপুরে পবিত্র ঈদুল আজহা’কে সামনে রেখে অসহায় ও অভাবগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন সামগ্রী বিতরন

  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৪৬১ Time View

মাহবুব পিয়াল,২০ ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান  আরিফা খানম আরিফা ও তার স্বামী ব্যাংক এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু বকর লস্করের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা’কে সামনে রেখে অসহায় ও অভাবগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়েছে।গত শনিবার (১৮ জুন)ফরিদপুরের অম্বিকা হল চত্বরে অভাবগ্রস্ত মানুষের মাঝে এ সব সামগ্রী বিতরন করা হয়।

এ সময় আরিফা খানম আরিফা ও আবু বকর লস্কর দম্পতি দরিদ্র পরিবারের মেডিকেল, ইন্জিনিয়ার কলেজ, বিদ্যালয়, মাদ্রাসা সহ মোট ৮ জন শিক্ষার্থীকে সর্বমোট  ৭৫ হাজার টাকা ৩ টি মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিং এ সর্বমোট – ৪৫  হাজার টাকা, স্বামী সন্তানহীন ৩ জন জন্মান্ধ,বাক ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে সর্বমোট  ১৫ হাজার  টাকা,  কণ্যাদায়গ্রস্থ এক বৃদ্ধা মা কে  ১০ হাজার  টাকা,  সেলাইয়ে প্রশিক্ষণ প্রাপ্ত ৪ জনকে সেলাই মেশিন এবং সেলাইয়ের সকল উপকরণ প্রদান, গৃহহীন এক ভিখারিকে গৃহ নির্মাণের সামগ্রী , উপার্জন ক্ষম ৯ জন মানুষের উপার্জনের ব্যাবস্থা করে দিতে প্রয়োজনীয় অর্থ তুলে দেন।সমগ্র বিতরন কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাত বাড়িয়ে দেই-এর প্রতিষ্টাতা কবি আলীম আল-রাজী।

এর আগেও আরিফা খানম ও আবু বকর লস্কর দম্পতি পথে পড়ে থাকা দুঃস্থ অসহায়, মানসিক ভারসাম্যহীন মানুষের আহারের ব্যবস্থা, এতিমখানার এতিম শিশুদের, বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বাবা মায়েদের ঈদের নুতন পোশাক উপহার, তাদের পছন্দের খাবার, ফল মুল উপহার, মসজিদ, মাদ্রাসা নির্মান, দুঃস্থ দের মাঝে শীতবস্ত্র বিতরণ, ঈদুল ফিতর, ঈদুল আজহায় নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদের খাদ্য ও পোশাক উপহার, করোনা প্রারম্ভে গৃহবন্দি মানুষের ঘরে ঘরে জরুরি খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া, দেশের যে কোনো দুর্যোগে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ছাড়াও সুবিধাবঞ্চিত মানুষের সকল প্রকার প্রয়োজন পুরনে তাদের মহত্বপূর্ণ অবদান মানবতার একটি প্রকৃষ্ট উদাহরণ হয়ে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews