1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে যাত্রীবাহী একটি বাসের ভেতরে বৈদ্যুতিক খুঁটি ঢুকে নিহত ১ আহত ১২ - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

ফরিদপুরে যাত্রীবাহী একটি বাসের ভেতরে বৈদ্যুতিক খুঁটি ঢুকে নিহত ১ আহত ১২

  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯২ Time View

ফরিদপুরে যাত্রীবাহী একটি বাসের ভেতরে বৈদ্যুতিক খুঁটি ঢুকে নজরুল ইসলাম (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা সদরের পূর্ব গঙ্গাবর্দী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল মুন্সিগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ এলাকার রাজ্জাকের ছেলে।

আহতদের মধ্যে আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে কারো নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

জানা যায়, জেলা সদরের পূর্ব গঙ্গাবর্দী এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের বৈদ্যুতিক খুঁটি একটি গাড়িতে ওঠানো হচ্ছিল। এসময় দ্রুতগামী তালুকদার পরিবহনের একটি বাস ওই এলাকা অতিক্রম করার সময় একটি খুঁটি বাসের ভেতরে ঢুকে যায়। এতে অন্তত ১৬ জন যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকর কুমার বিশ্বাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews