1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে তুলাগ্রাম চিশতীয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুছ ও আলোচনা সভা - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে তুলাগ্রাম চিশতীয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুছ ও আলোচনা সভা

  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১৮৪ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তুলাগ্রামে রবিবার সকাল ৯টায় কোরবানীয়া চিশতীয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব শাহ সুফী মোঃ কোরবান আলী আল চিশতী নিজামীর নেতৃত্বে  এক বিশাল জশনে জুলুছ/আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ আনন্দ মিছিলটি দরবার শরীফ হতে বের হয়ে কৈজুরী ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে প্রায় তিন কিলোমিটার সড়ক অতিক্রম করে দরবারে এসে সমাপ্ত হয়। পরে দরবার প্রাঙ্গনে আলোচনা সভা ওদোয়া মাহফিল অনুষ্টিত হয়।

এ মাহফিলের বক্তব্য রাখেন আলীপুর সুফী দরবার শরীফের পীর সাহেব শাহ সূফী আব্দুল মজিদ আল চিশতি নিজামী, ভাটি লক্ষ্মীপুর দরবার শরীফের পীর সাহেব শাহ সুফী আব্দুস ছামাদ আল চিশতি নিজামী, ডোমরাকান্দী সাবেরিয়া দরবার শরীফের পীর সাহেব আল্লামা সাজ্জাদ হোসেন রনি চিশতি সাবেরী, সহ স্থানীয় ওলামা কেরামগন। এ সময় পীরজাদা মোঃ সাহিদ মোল্লা আল চিশতি নিজামী, পীরজাদা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম আল চিশতি নিজামী, ফরিদপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমির হোসেন মাসুদ  স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ধর্মপ্রান মুসুল্লিগন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণের জন্য মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্টিত হয়।দোয়া ওমোনাজাত প৫রিচালনা করেন পরিচালনা করেন তুলাগ্রাম কোরবানীয়া চিশতীয়া  দরবারের পীর সাহেব আলহাজ্ব শাহ সুফী মোঃ কোরবান আলী আল চিশতী নিজামী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews