1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচনে মহড়া করে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামাল - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন হামলায় ইরানের শাহাবার সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সংবিধান সংস্কার নয় সংশোধনের কথা বলেছি : মির্জা ফখরুল আকস্মিক বন্যার নেতিবাচক প্রভাব মাছ সবজি ডিমে, বাজার চড়া টানা ষষ্ঠ রাতের মতো ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর অভিযানে নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু আজকের নামাজের সময়সূচি: ১৭ জুলাই ২০২৬ আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম: লিওনেল মেসি চার বছর ধরে আমরা বিশ্বের সেরা, কেউ পছন্দ করুক বা না করুক: সমালোচকদের মেসি

ফরিদপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচনে মহড়া করে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামাল

  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১৯২ Time View

ফরিদপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচনে এবার মহড়া করে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামাল হোসেন মিয়া। তিনি নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে সালথা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তেলয়েত হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এর আগে গতকাল রোববার বিশাল মহড়া করে ফরিদপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর চৌধুরী। তিনি জাতীয় সংসদের প্রয়াত উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে।

যদিও সংসদীয় নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থী কোনো রকম মিছিল কিংবা মহড়া করতে পারবেন না। এ ছাড়া সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি তাঁর নিজের বা অন্যের পক্ষে নির্বাচনী প্রচারণায় সরকারি যানবাহন, সরকারি প্রচারযন্ত্রের ব্যবহার বা অন্য কোনো সরকারি সুবিধা ভোগ করতে পারবেন না।

এ অনুযায়ী গাড়ির বহর নিয়ে মহড়া করে নির্বাচনী মনোনয়ন জমা দেওয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন এই দুই প্রার্থী। বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।

জামাল হোসেন মিয়া মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান মো. এশারত হোসেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গট্টি ইউপির সাবেক চেয়ারম্যান খন্দকবার রেজাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের আরেক সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, সালথা উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মো. নূরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।সূত্র: প্রথম আলো

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews