
মাহবুব পিয়াল,ফরিদপুর :ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গি ইসলামিক মিশন এতিমখানার উদ্যোগে, বাংলাদেশ আই কেয়ার এন্ড ফ্যাকো সেন্টার,ঢাকার সহযোগিতায় দিনব্যাপী চক্ষু ক্যাম্প অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইসলামিক মিশন এতিমখানা প্রাঙ্গনে দিনব্যাপী চক্ষুক্যাম্পে রোগী দেখেন বাংলাদেশ আই কেয়ার এন্ড ফ্যাকো সেন্টার,ঢাকার চক্ষু বিশেষজ্ঞ ডা: গোলাম মহিউদ্দিন সোহেল।এসময় প্রায় দেড়শতাধিক রোগীকে স্বপ্ল মূল্যে রোগীদের কে ঔষুধ ও চশমা দেয়া হয়।অনুষ্টানে গদাধরডাঙ্গি ইসলামিক মিশন এতিমখানার প্রতিষ্টাতা মো:হায়দার আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবগ উপস্থিত ছিলেন।
Leave a Reply