1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

ফরিদপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১৮৭ Time View

মাহবুব পিয়াল,২৯অক্টোবর,ফরিদপুর  : ফরিদপুরে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এই উপলক্ষে একটা শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। সেটি কোতোয়ালি থানায় পৌঁছলে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি পুলিশিং কমিটি ফরিদপুর জেলা শাখার আহবায়ক অধ্যাপক মোঃ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম সেবা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‌ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমদাদ হোসেন, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল,প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি প্রবীর কান্তি বালা, বিশিষ্ট ব্যবসায়ী আওলাদ হোসেন বাবর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই সুজন বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তারা কমিউনিটি পুলিশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন ফরিদপুরের পুলিশ ও জনগণ যৌথভাবে কাজ করলে যেকোনো সমস্যার সমাধান করা সম্ভব। এছাড়া ফরিদপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এছাড়া মাদক ইভটিজিং বাল্যবিয়ে প্রতিরোধে কমিউনিটি পুলিশ গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews